বিনোদন

ভারতের হামলায় উচ্ছ্বসিত বলিউড তারকারা

বিনোদন ডেস্ক

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। নয়াদিল্লি এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার কথা এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানের সামরিক মুখপাত্র । এ হামলার পর প্রশংসায় শামিল হয়েছেন বলিউড আর ‘কাপুরুষতা’ বলছেন পাকিস্তানি তারকারা।

ভারতের বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের প্রশংসা করে এক্সে লিখেছেন ‘জয় হিন্দ’। এ পরিচালকের সঙ্গে যোগ দিয়ে বলিউড অভিনেতা অনুপম খেরও এর সমর্থনে এক্সে , ‘অপারেশন সিঁদুর’ লিখে গর্ব প্রকাশ করেছেন।

ভারতীয় অভিনেতা রিতেশ দেশমুখ ও ভারতীয় নির্মাতা মধুর ভান্ডারকরও ভারতের হামলার প্রশংসা করেছেন। রিতেশ দেশমুখ লিখেছেন, ‘অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট। আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা।’ মধুর ভান্ডারকর পোস্টে লিখেছেন, ‘সেনাবাহিনী আমাদের গর্ব। অপারেশন সিঁদুর প্রমাণ করে, ভারত যেকোনো রকম হুমকির জবাব দিতে প্রস্তুত। ভারত মায়ের জয়।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমর্থন প্রকাশ করে পোস্ট দিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল।

এদিকে ভারতের এ হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক এ পদক্ষেপের সমালোচনা করে লেখিকা ফাতিমা ভুট্টোর পোস্ট করা একটি টুইট আবার শেয়ার করেন মাহিরা, ইনস্টাগ্রাম স্টোরিতে এক হৃদয়গ্রাহী বার্তায় লিখেছেন, ‘কাপুরুষ!!! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক। আমিন।’

অভিনেত্রী হানিয়া আমির তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এই হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ঘুমন্ত মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলে ক্ষোভ ঝেড়েছেন এ অভিনেত্রী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের মর্য...

দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কিশো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা