সংগৃহিত
শিক্ষা

ইবিতে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবি

জিসান নজরুল, ইবি: সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন হয়। এ সময় এই পেনশন স্কিম প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক ড. এমতাজ উদ্দিন ও অধ্যাপক ড. মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওয়ালী উল্লাহ ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ শতাধিক শিক্ষক।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, পূর্বে যারা ষড়যন্ত্র করেছে, সার্বজনীন পেনশন স্কিমের ক্ষেত্রেও তারাই ষড়যন্ত্র করছে। বিশ্ববিদ্যালয়ে যেন মেধাবী শিক্ষকরা না আসে, এটাই তাদের চাওয়া।

বিশ্ববিদ্যালয়ে যত অযোগ্য শিক্ষক আসবে, বিশ্ববিদ্যালয়গুলো ততো নিয়ন্ত্রণ করা যাবে। প্রধানমন্ত্রী যখন পেনশন স্কীম চালু করেন, তখন এ প্রত্যয় স্কীম ছিল না। হঠাৎ করেই ষড়যন্ত্রমূলকভাবে এটা যুক্ত করা হয়েছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা দেশদ্রোহী কুচক্রী মহল এসব ষড়যন্ত্রমূলক কাজ করেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা