সংগৃহিত
শিক্ষা

স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে গবি শিক্ষকের পিএইচডি অর্জন

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি: স্বাস্থ্য অর্থনীতির উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অর্থনীতি বিভাগের প্রভাষক ড. শামীমা আক্তার। গত ২৩ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধিবেশনে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।

সম্প্রতি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈকত আলী-এর তত্ত্বাবধানে 'The burden of ilness of the cervical cancer treatment protocol in Bangladesh' এই গবেষণাকর্মটি সম্পন্ন করেন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে তার এ ডিগ্রির প্রক্রিয়া শুরু হয়।

তিনি ময়মনসিংহ জেলার মেলানদহ উপজেলার সন্তান। তিনি ময়মনসিংহের হাজরাবাড়ি গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে। এরপর তিনি শাহ্ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ড. শামীমা আক্তার বলেন, অনেক সংগ্রামের পর এই অর্জন। আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত। আমি মূলত দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্যান্সার রোগীদের চিকিৎসাখাতে সরাসরি চিকিৎসা খরচ ছাড়াও অন্যান্য যেসব খরচ নিয়ে ভোগান্তি পোহাতে হয় সে বিষয়ের উপর গবেষণা করেছি। এই গবেষণাপত্র সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, তিনি ২০১১ সালের এপ্রিলে গণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা