সংগৃহিত
শিক্ষা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

আইএসইউ ইংরেজি বিভাগের প্রথম জার্নাল প্রকাশিত

আমার বাঙলা ডেস্ক:‘আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজ’ শিরোনামে প্রকাশিত হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ইংরেজি বিভাগের প্রথম জার্নাল।

মঙ্গলবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আইএসইউ উপাচার্য এবং আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের সম্মান নির্ভর করে মানসম্পন্ন জার্নালের ওপর। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের দক্ষতা বাড়াতে পড়তে হবে, লিখতে হবে বেশি করে, সমস্যা নির্ধারণ করতে হবে এবং গবেষণার মাধ্যমে তা তুলে ধরে নতুন কিছু করতে হবে, যা সমাজের কাজে আসবে।

সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্স (সিআরডিপি) পরিচালক এবং জার্নালটির উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, বলেন জার্নালটির জন্য ই-আইএসএসএন নাম্বার নেওয়া এবং পরবর্তীতে ডিওআই নম্বরের জন্য আবেদন করার উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন। এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে জার্নালে প্রকাশিত গবেষণামূলক নিবন্ধগুলোর দৃষ্টিগোচরতা এবং গ্রহণযোগ্যতাকে অনেকগুণ বাড়িয়ে দিবে। স্কোপাস, সোশাল সায়েন্স সাইটেশন ইন্ডেক্স, আর্টস এবং হিউম্যানিটিজ সাইটেশন ইন্ডেক্স, পাবমেড, স্কিমাগোসমূহের মতো প্রসিদ্ধ ডেটাবেইজে ইন্ডেক্সিং করা সম্ভব হলে জার্নালটির ব্যাপ্তি এবং গ্রহণযোগ্যতা আরও বহুগুণে বেড়ে যাবে এবং সেই লক্ষ্যে সিআরডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক, ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন।

আরও উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুল কালাম আজাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এছাড়া বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা