সারাদেশ

নানী বাড়ী বেড়াতে আসা নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার এক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপ‌জেলার জামালপুর ইউনি্য়‌নের নলিয়া ছাবনিপাড়া গ্রামে নানী বাড়ী বেড়াতে এসে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযো‌গে একজন‌কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জহুর মোল্লা (৬০)। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

এ ঘটনায় শ‌নিবার (৮ মার্চ) ভুক্তভোগী ওই শিশুর নানী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পু‌লিশ অ‌ভিযুক্ত জহুর মোল্লা‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

মামলার বাদী শিশু‌টির নানী জানান, নাত‌নির বাড়ী বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলার বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামে। ত‌বে আমার মে‌য়ে জামাই যশোর থাকে। আমার নাত‌নি য‌শো‌রে এক‌টি মাদ্রাসায় প‌ড়ে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি আমার বাড়ী বেড়াতে আসে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) তার নাতনী বেলা ১১ টার দিকে বাড়ীর পাশে খেলতে যায়। সেখান থেকে জহুর মোল্লা তাকে জোড় করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার (৬মার্চ) বেলা সা‌রে ১১টায় শিশু‌টি বাড়ীর পা‌শে খেল‌ছিলো। সে সময় অ‌ভিযুক্ত জহুর মোল্লা‌ শিশু‌টি‌কে কা‌ধে ক‌রে নি‌য়ে বাড়ীর পা‌শে মা‌ঠের ম‌ধ্যে নি‌য়ে ধর্ষণের চেষ্টা ক‌রে। শিশু‌টির চিৎকারে স্থানীয়রা এ‌সে উদ্ধার ক‌রে। শ‌নিবার সকা‌লে এঘটনায় শিশুর নানী বাদী হ‌য়ে মামলা ক‌রেন। প‌রে অ‌ভিযুক্ত জহুর মোল্লা‌কে গ্রেফতার ক‌রেন। এঘটনায় শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা