সারাদেশ

কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুধ মহাল ও কাপড় মহালে মনিটরিং অভিযান

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৮ই মার্চ শনিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাজার মূল্য নিয়ন্ত্রণে কটিয়াদী বাজারের কাপড় মহল ও দুধ মহলে মনিটরিং অভিযান পরিচালনা করেন।

বিশেষ করে দুধ মহালে রমজান মাসে দুধে পানি মিশ্রিত এবং অত্যধিক মূল্যে দুধ বিক্রি করেন বলে অভিযোগ পাওয়ায়, জরুরী ভিত্তিতে সন্ধ্যায় দুধ মহালে এক অভিযান পরিচালনা করে দেখতে পান যে, কিছু সংখ্যক দুধ বিক্রেতা প্রতি লিটার দুধ ১৫০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি করছেন। দুধের বাজার অত্যধিক থাকায় ভ্রাম্যমান আদালত রমজান মাসের জন্য দুধের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি লিটার একশত টাকা নির্ধারণ করে দেন। এর আগে প্রায় ৪০ লিটার দুধে পানি মিশ্রিত ছিল বিধায় ভ্রাম্যমাণ আদালত উক্ত দুধ জব্দ করেন।

এ ব্যাপারে তিনি বলেন, "রমজান মাস উপলক্ষে যেকোনো পণ্যের অতিরিক্ত মূল্য রাখা হলে তারা যেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে অবহিত করেন। তাছাড়া রমজান মাস উপলক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা