সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও, যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ এবং সেই ভিডিও ধারণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের শাল বনের ভেতর শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাতে মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন বলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকতার জানান।

এ ঘটনায় গ্রেপ্তার মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো. শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা।

আর ভুক্তভোগী শিশুটি একই এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মেয়েটির স্বজন ও প্রতিবেশীরা বলছে, শনিবার দুপুরের পর থেকে মেয়েটিকে খোঁজাখুজি করছিলেন তার মা-বাবা। এক পর্যায়ে গভীর শাল বনের ভেতর শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে ভেতর গিয়ে আরমান ও শিশুটিকে পাওয়া যায়। এরপর শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনে আরমানের মোবাইল ফোন জব্দ করা হয়। তাতে আপত্তিকর ভিডিও পাওয়া যায়। পরে শিশুটিকে উদ্ধার এবং আরমানকে গণপিটুনি দিয়ে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়।

জনতার হাতে আটকের সময় আরমান মিয়া বলেন, ধর্ষণের ভিডিও আমি নিজেই ধারণ করেছি। পরে আমার কয়েক বন্ধুর ইমুতে ওই আপত্তিকর ভিডিও পাঠিয়েছি। আমাকে কয়েকজন মিলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়েছে। এরপর থেকে আমার মাথা ঠিক ছিল না।

ভুক্তভোগী মেয়েটির মা শারীরিক প্রতিবন্ধী। আর বাবার মাছ বিক্রির টাকায় তাদের সংসার চলে।

মেয়েটির বাবা বলেন, আরমান আমার মেয়েকে বাড়ি থেকে পাশের একটি গভীর শাল বনে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার কান্নাকাটির শব্দে আশপাশের মানুষ গিয়ে তাকে উদ্ধার করে।

পরিদর্শক শামীম আকতার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গ্রেপ্তার আরমানের মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তার মোবাইল ফোনও।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা