সংগৃহীত
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ৯ ঘণ্টা পর ছেড়ে গেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়ার প্রায় নয় ঘণ্টা পর গন্তব্যের দিকে ছেড়ে গেছে।

দুর্ঘটনা কবলিত বগিটি রেখেই সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সাকির জাহান।

তবে এ দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন বন্ধ থাকায় অন্যান্য ট্রেন চলাচলে বিঘ্ন হয়। এতে কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

এর আগে শনিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় একটি বগি লাইনচ্যুত হয়।

সহকারি স্টেশন মাস্টার সাকির জাহান বলেন, ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি বেশ ঝাঁকুনি খায়। কয়েকটি বগিতে ধোঁয়া উড়তেও দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে লাইনচ্যুত বগিসহ ধীরে ধীরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় ট্রেনটি।

সাকির জাহান আরো বলেন, পরে মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরকে একই গন্তব্যের তুর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

এ ছাড়া আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত বগিটি সরিয়ে নিলে রবিবার সকালে মহানগর এক্সপ্রেস ট্রেনটিও স্টেশন ছেড়ে যায়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা