সারাদেশ

সোনালী মুকুলে ছেয়ে গেছে মনোহরদী

মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি

বসন্তের আগমনী বার্তা নিয়ে পত্র পল্লব ভেদ করে উঁকি দিচ্ছে আমের মুকুল। বছর ঘুরে আবারো তাই ব্যাকুল হয়ে উঠছে আম গাছ চাষীদের মন। মনোহরদীর আম গাছগুলো সোনালি মুকুলে ছেয়ে মধু মাসের আগমনী বার্তার জানান দিচ্ছে।মুকুলে মুকুলে ছেয়ে গেছে মনোহরদীর আমগাছগুলো।

আবহাওয়া অনুকূলে থাকায় এবার আম গাছগুলোতে আগেই দেখা মিলছে মুকুলের। গত বছরের তুলনায় এবার মুকুল বেশি এসেছে। মনোহরদী উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে আমের মৌ মৌ গন্ধ। মনোহরদী উপজেলায় বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, আম গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল আর মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে গেছে আম গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের পাগল করা ঘ্রাণ।

মনোহরদী উপজেলার গ্রাম অঞ্চল গুলো ঘুরে দেখা যায় বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। (এর মধ্যে কলমের চারাও অনেক আছে)। সেই মুকুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। প্রায় ৮০ শতাংশ গাছেই মুকুল এসেছে। গাছে মুকুল আসার আগে থেকেই কৃষকগণ গাছের পরিচর্যা করে আসছেন। যাতে করে গাছে মুকুল বা গুটি বাধার সময় কোন সমস্যা সৃষ্টি না হয়।

আম চাষী মহসিন জানান, পুরোপুরিভাবে এখনো সব গাছে মুকুল আসেনি। সপ্তাহ দুই একের মধ্যে সব গাছে মুকুল আসবে বলে জানান। মনোহরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুনা আক্তার বলেন, “মুকুল হওয়ার সময় টিতে সঠিক পরিচর্যা বা সঠিকভাবে ব্যবস্থাপনা করা হলে মুকুট জোরে যাওয়ার বা রোধ করা সম্ভব। মাঠ পর্যায়ে বা ব্লক পর্যায়ে আমরা বিভিন্নভাবে কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছি।” তিনি আরো বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছে খুব একটা কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই। তবে ছত্রাক জনিত রোগেও আমের মুকুল বা গুটি আক্রান্ত হতে পারে।এ ব্যাপারে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। কোন সমস্যা হলে উপসহকারী কৃষি কর্মকর্তাগনের সাথে পরামর্শ করতে বলা হয়েছে।”

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

নতুন ভিডিওতে আলোচনায় উরফি

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা