সারাদেশ

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু ও কলেজের গভর্নিং বডির দাতা সদস্য আকতারুজ্জামান। অধ্যক্ষ শহিদুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শাহ মোঃ আবু মোক্তাদির ও সহকারী অধ্যাপক মৃনাল কান্তি রায়।

মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, ক্রীড়া প্রতিযোগীতার ২৫টি ইভেন্টে বিজয়ী ৭৫জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজ শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী বলেন, নীলফামারী জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে। নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের ঐতিহ্য রয়েছে। আমি আশা করি জাতীয় পর্যায়েও কলেজটি বিশেষ অবদান রাখবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

নতুন ভিডিওতে আলোচনায় উরফি

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা