সারাদেশ

ধরে নিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পর বাংলাদেশি কৃষককে ফেরত দিল বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পর বাংলাদেশি কৃষক আল আমিন রাজুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তের ৩২৩ সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠকের পর আল আমিনকে ফেরত দেয় বিএসএফ।

এর আগে আজ শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার দীপনগর সীমান্ত থেকে আল আমিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের দীপমগর গ্রামের আইজুদ্দিনের ছেলে।

আল আমিন ও স্থানীয়রা জানায়, সকালে জমিতে ধান ক্ষেতে সার দিতে যান তিনি। হঠাৎ করেই বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে নিয়ে যায়। পরে পতাকা বৈঠকের পরে তাকে ফেরত দেয়।

এদিকে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে এসে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পতাকা বৈঠক শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, সকাল দশটার দিকে পাঁচজন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ মনে করেছিল, আল আমিন অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের সহায়তাকারী। এই ভুল বুঝে তারা আল আমিনকে ধরে নিয়ে যায়। পরে ভুল বুঝতে পেরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়।

বিএসএফ সদস্যদের বাংলাদেশের প্রবেশের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। তিনি বলেন, বিএসএফ সদস্যদের বাংলাদেশের প্রবেশের ঘটনায় এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। সীমান্তবাসীর নিরাপত্তায় বিজিবি তৎপর রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেবার নামে নিয়মিত ভিজিট বাণিজ্য

কুষ্টিয়ায় শিশুদের ওপর উচ্চমাত্রার ঔষধ ও ইনজেকশন প্রয়োগের মাধ্যমে ‘চিকিৎ...

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীত...

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদ...

উলিপরের বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে ৩ বছর বিদ্যুৎহীন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনটি প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়...

নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি মা-মেয়ের, উৎকণ্ঠায় পরিবার

ফরিদপুর শহরে ঘুরতে বের হয়ে গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন ফাতেমাতুজ জহুরা জুহি (...

ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

প্রতি মণ ধানের দাম ১৫০০ টাকা নির্ধারণ, সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ধান ক্রয...

উলিপরের বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে ৩ বছর বিদ্যুৎহীন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনটি প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়...

দাগনভূঞায় কেরোনিয়া মিদ্দা বাড়ি- বৈরাগীর বাজার সড়কের বেহাল দশা

ফেনীর দাগনভূঞা উপজেলার কেরোনিয়া মিদ্দা বাড়ি তেমুহুনি থেকে কেরোনিয়া হোসাইনিয়া...

দৌলতপুরে অবৈধ সিগারেট ফ্যাক্টরিতে র‌্যাবের অভিযান:

কুষ্টিয়ার দৌলতপুরে একটি অবৈধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডার...

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বর্তমান সরকার এমপি: খোকন 

মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা