ছবি-সংগৃহীত
সারাদেশ

স্বামীর শাস্তির দাবিতে খেমারী মারমা’র সংবাদ সম্মেলন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে এক নারীকে শারীরিক, মানসিকভাবে পাশবিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিতা খেমারী মারমা।

বুধবার (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী ঐ নারী।

খেমারী মারমা লিখিত বক্তব্য বলেন, স্বামী উজ্জ্বল মারমা আমার পৈত্রিক সম্পত্তি লিখে দেবার জন্য বিভিন্ন ভাবে আমার উপর অমানুষিক নির্যাতনের মাধ্যমে চাপ প্রয়োগ করেন, তাতে আমার সম্মতি না থাকা আমাকে সে হত্যার হুমকি দেয়, আমার প্রয়োজনে বাহিরে গেলে শ্বশুর বাড়ীর লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিয়ে থাকে। প্রতিটি মুহূর্ত আমি আর আমার পরিবার আতংকের মাঝে থাকতে হয়।

প্রতিকারের আশায় আদালতে মামলা করার পরেও আমার স্বামীকে গ্রেফতার না করায় আমরা উদ্বিগ্ন।

আমি আমার স্বামী উজ্জ্বল মারমার গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমি আমার এবং পরিবারের নিরাপত্তার আশায় আজকের এই সংবাদ সম্মেলন।

এসময় নির্যাতিতা খেমারী মারমার পিতা সাংবাদিক চাইথোয়াই মারমা, মাতা চামেলি মারমা, পরিবারের বাকী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা