সারাদেশ
হিমাগারে ৩০, খুচরা বাজারে ৩৭ টাকা 

মুন্সীগঞ্জে আলু নিয়ে ব্যবসায়ীদের কারসাজি! 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে সরকারের বেঁধে দেওয়া দামকে উপেক্ষা করেই আলুর দাম হিমাগার পর্যায়ে ৩০ ও খুচরা বাজারে ৩৭ টাকা করে দাম নির্ধারণ করা হয়েছে। হিমাগার কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বলছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন নতুন করে এ দাম নির্ধারণ করে দিয়েছেন।তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যবসায়ী ভুল বলছে। তারা কারসাজিতে মেতেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের সদর উপজেলার কয়েকটি হিমাগার ঘুরে, ব্যবসায়ী ও হিমাগার ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে এমনটাই জানা যায়।

বুধবার সকাল দশটার দিকে হিমাগার পর্যায়ে আলুর দাম, আলু বের হওয়ার বিষয়টি সরজমিনে দেখা গেছে। এ সময় মুক্তারপুর এলাকার বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ডস্টোরেজে গেলে দেখা যায়, হিমাগার থেকে আলু বের করে শেডের মধ্যে রাখা হয়েছে। সেগুলো বাছাই করছেন শ্রমিকরা। পাঁচদিন হিমাগারটিতে কর্মচঞ্চলতা না থাকলেও আজকে ছিল কর্মচাঞ্চল্য পূর্ণ।

এ সময় হিমাগারের শ্রমিক এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের কার্যালয়ে আমাদের সঙ্গে সভা হয়েছে। সেখানে আলুর ক্রয়, বিক্রয় মূল্য নিয়ে বিভিন্ন কথা হয়েছে। আমাদের দাবি-দাওয়ার পেক্ষিতে এক পর্যায়ে হিমাগার থেকে ৩০ টাকা দরে আলু বিক্রি করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে খুচরা বাজারে ৩৭ টাকার মধ্যে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

৩০ টাকা দরে আলু বিক্রির খবরে হিমাগার ১৫০ বস্তার মত আলু বের করে শেডে রাখেন বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ডস্টোরেজের আলু মজুতদার ব্যবসায়ী মো. ইউনুস ব্যাপারি। তিনি বলেন, দুই হাজার বস্তা আলু কিনেছিলাম ৩৬ টাকা করে। এখন ১ হাজার বস্তা আলু আছে। আলুর দাম ২৬-২৭ টাকা নির্ধারন করার পর আলু বিক্রি করিনি। গতকাল জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আবারো ৩০ টাকা কেজি আলু বিক্রি শুরু করেছি।

পরে বেলা বারোটার দিকে রিভারভিউ কোল্ড-স্টোরেজে গেলে দেখা যায়, সেখানেও একটি শেডে আলু ছড়িয়ে রাখা হয়েছে। হিমাগারে ব্যবস্থাপক রেজাউল করিমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আজকে আরও সাড়ে পাঁচশ বস্তা আলু হিমাগার থেকে বের হবে। দামের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয় নিয়ে আমাদের কথা বলতে নিষেধ করা হয়েছে।

বেলা সাড়ে ১২ টার দিকে কদম রসুল কোল্ড স্টোরেজে ঢুকতেই আলুর দামের ব্যাপারে একটি ব্যানার চোখে পড়ে। সেখানেও ৩০ টাকা দামের বিষয়টি লেখা ছিল।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, গত মঙ্গলবার জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে ব্যবসায়ী ও হিমাগার মালিকরা সভা করেন। সেখানে তারা দাবি জানিয়েছিলেন যে, ৩০ টাকা করে আলু বিক্রি করলে তাদের লোকসান হবে না। আমি সভায় ছিলাম না, ৩০ টাকার সিদ্ধান্তের বিষয়ে জেলা প্রশাসক বলতে পারবেন।

হিমাগার থেকে ৩০ টাকা বিক্রির বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বেলা সোয়া তিনটার দিকে বলেন, যারা বলছে ৩০ টাকার কথা তারা ভুল বলছেন। সভায় আমরা বলেছি খুচরা পর্যায়ে ৩৬ থেকে ৩৭ টাকা বিক্রি করতে। হিমাগার পর্যায়ে সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি করা হবে। যারা ৩০ টাকা বলেছে, ব্যানারে লিখেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু বের হওয়া শুরু করেছে। আমি নিজে হিমাগার ঘুরে তদারকি করছি।

তবে মঙ্গলবার সন্ধ্যায় সভায় উপস্থিত থাকা হিমাগার ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যবসায়ীদের আবদারের প্রেক্ষিতে হিমাগারে ৩০ টাকা ও খুচরা পর্যায়ে ৩৭ টাকা থেকে ৪০ টাকার মধ্যে রাখার পক্ষে ছিলেন প্রশাসনের লোকজন। বিষয়টি লিখিত নয়, গোপনে রাখার কথা ছিল।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

পাসের হারে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে শীর্ষস্থান অ...

ধামরাইয়ে রাইস মিল-মিষ্টির দোকানে জরিমানা

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং অস্ব...

সব সরকারি দপ্তরে জরুরি পরিপত্র

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ।...

চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানির উচ্চতা বাড়ছে। গত ২৪ ঘ...

মা-ছেলের একসঙ্গে জিপিএ-৫

ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনই জিপিএ-৫ পেয়েছেন...

দেশজুড়ে লোডশেডিং বাড়ার ৩ কারণ

দেশজুড়ে প্রচণ্ড গরমের মধ্যে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা