খেলা

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তামিমকে নিয়ে যা বললেন বুলবুল

ক্রীড়া ডেস্ক

তিন মাস আগে বিসিবি সভাপতির মসনদে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিলেন, লম্বা সময় বোর্ডে থাকার ইচ্ছে নেই। তবে সে সিদ্ধান্ত বদলে এবার তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবির আসন্ন নির্বাচনে তিনি পরিচালক পদে লড়াই করবেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অবকাঠামো ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন বুলবুল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’

পরে বিকেলে নির্বাচন প্রসঙ্গে আরেক দফা গণমাধ্যমের সামনে এসে বুলবুল জানান, ‘আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, প্রাথমিকভাবে বেশ কিছু সাফল্য দেখতে পেয়েছি। আমার এই ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে যে প্রোগ্রামগুলো চলছে, মনে হয়েছে সেগুলো হাফ-ডান (অর্ধেক) রেখে ফেলে যেতে পারি না। আমি চেষ্টা করব, সবার কাছে আবেদন করব, যেন আমাদের এই কাজগুলো সফল করতে পারি। সে লক্ষ্যে আমি কন্টিনিউ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এক নম্বর (কারণ) অবশ্য বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসা, যেটা পাচ্ছি। দুই নম্বর মনে হয়েছে চালিয়ে যাওয়া এই মুহূর্তে জরুরি। না হলে এ সমস্ত কাজগুলো বিফলে চলে যাওয়ার সম্ভাবনা আছে।’

এদিকে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তামিম ইকবালও। সাবেক সভাপতি ফারুক আহমেদও থাকবেন এই দৌড়ে। তবে এরই মধ্যে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে, বিসিবির আগামী নির্বাচনে লড়াইটা হতে পারে তামিম ইকবাল বনাম আমিনুল ইসলাম বুলবুলের।

তবে বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন না বর্তমান সভাপতি। তিনি বলেন, ‘আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না। এটা নির্ভর করছে যারা নির্বাচিত করবে তাদের ওপর। তবে এটা ঠিক, যারা নির্বাচনে আসছে, যেমন ফারুক ভাইয়ের নাম শুনছি, তামিমের নাম শুনছি। তাদের প্রতি শুধু শ্রদ্ধা না, ভালোবাসা এবং সহযোগিতাও থাকবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা