খেলা

বাদ পড়ার কারণ চোট নয়, দাবি নেইমারের

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। এই ম্যাচ দুটি সামনে রেখে ২৫ আগস্ট রাতে ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই দল থেকে তিনি বাদ দেন তারকা ফরোয়ার্ড নেইমারকে। কারণ হিসেবে আনচেলত্তি জানান নেইমারের চোটের কথা।

দল ঘোষণার আগে নতুন করে চোটে পড়ার খবর সামনে আসায় নেইমারের বাদ পড়া নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি। কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য উসকে দিয়েছে বিতর্ক। নেইমার জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তাঁর না থাকার কারণ চোট নয়।

এর আগে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।’

কিন্তু গতকাল ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলার পর ভিন্ন ব্যাখ্যা দিলেন নেইমার। গোলশূন্য ড্রয়ের পর তিনি বলেছেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, এর প্রমাণ হলো আজ আমি খেলেছি। ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না। তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।’

এরপর ব্রাজিল দল থেকে নিজের বাদ নিয়ে নেইমার বলেছেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’

বিশ্বকাপ বাছাইয়ে ৫ সেপ্টেম্বর চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর ব্রাজিল খেলতে যাবে বলিভিয়ার মাঠে। বিশ্বকাপ বাছাইয়ে আনচেলত্তির দল বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা