প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভকারীদের কর্মসূচিতে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় । ছবি: রয়টার্স |
আন্তর্জাতিক

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশনের’ সমর্থনে বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৪ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’–এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক ধরপাকড় চালিয়ে ৪২৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট স্কয়ারে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা সংগঠন ডাকে বিক্ষোভে যোগ দেয় দেড় হাজারের বেশি মানুষ। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে সংগঠনটি অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা চালিয়ে মাটিতে ফেলে দিয়েছে। ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে থাকায় অনেকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডার পাশাপাশি বিক্ষোভকারীরা পানি ও প্লাস্টিকের বোতল ছুড়েছে।

এ সময় লাঠিপেটায় আহত হয়ে একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের মতো অভিযোগ আনা হয়েছে। তারা আরো জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছেন এবং গালিগালাজ সহ্য করতে হয়েছে তাদের।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা