ছবি-সংগৃহীত
সারাদেশ

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি: বরগুনা জেলার পাথরঘাটার কাকচিড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি ঘটেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকেরা হলেন- উপজেলার রায়হানপুর ইউনিয়নের খাসতবক এলাকার বাবুল হওলাদারের ছেলে মো. রাকিব (১৮), জামিরতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সাকিব (১৮) এবং রূপধন এলাকার নাসির উদ্দিনের ছেলে তানভীর (২০)।

পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু কাকচিড়া এলাকা থেকে বাজারে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়। গন্তব্যে পৌঁছাতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা।

এর মধ্যে হঠাৎ মোটরসাইকেলের হেডলাইট বন্ধ হয়ে যায়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভ...

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, কঠিন শাস্তির শঙ্কা

ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল আলোচিত আর্থিক অনিয়মের তদন্তে আনা ১১৫টি অভিযোগের মধ...

অপ্রতিমের মা-বাবাকে হুমকি, থানায় অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ই...

গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ

গণমাধ্যমের সঙ্গে বিরোধে জড়ানো কোনো গণতান্ত্রিক সরক...

‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সর্বোচ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা