সারাদেশ

সোনাগাজীতে র‌্যাবের অভিযানে মসজিদের মোতাওয়াল্লির কক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার 

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে অভিযানে মসজিদের মোতাওয়াল্লির কক্ষে মিলল অস্ত্র, গুলি ও চাপাতি। শনিবার (২৬ আগষ্ট) রাতে উপজেলা চরছান্দিয়া ইউনিয়নের ভুঞা বাজার সংলগ্ন হাবিবিয়া জামে মসজিদে অভিযানের সময় র‌্যাব এসব অস্ত্র উদ্ধার করে। অভিযুক্ত মোতাওয়াল্লি আব্দুল্লাহ সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা চেষ্টা মামলার আসামি হুজি সদস্য আবু ওবায়দা হারুনের ছোট ভাই।

এ ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ডিএডি নুরুল আলম বাদী হয়ে রবিবার (২৭ আগষ্ট) বিকেলে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি আবদুল্লা অভিযানের বিষয় টের পেয়ে পালিয়ে যায়। তিনি একই এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়,অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হাবিবিয়া মসজিদ ঘিরে রাখে। পরে এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের তৃতীয় তালার একটি কক্ষের সামনে যায় র‌্যাব সদস্যরা। আগে থেকে কক্ষটি তালাবদ্ধ থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি করা হয়। এসময় ওই কক্ষ থেকে একটি ওয়ান শুটারগান,৬ টি কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ও ওই মসজিদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, যে কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি ব্যবহার করতেন মোতাওয়াল্লি আব্দুল্লাহ। র‌্যাব আসার খবরে সে কক্ষ তালাবদ্ধ করে পালিয়ে যায়। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে। তার হুমকিতে এলাকার মানুষ ভয়ে তটস্থ থাকতো। মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা