সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৭ মাস পর আটক

বেনাপোল প্রতিনিধি

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যশোরের শার্শার রানা হোসেন (৩০) কে ৭ মাস পর গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

রানা হোসেন শার্শা উপজেলার মাটিকুমড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। রোববার (২৭ আগষ্ট) ভোর রাতে নাভারন বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে এ মাদককারবারিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব জানায়, রানা হোসেন একজন পেশাদার মাদক কারবারী। ২০১৩ সালের ১৩ মে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালি থানা এলাকা থেকে র‌্যাবের হাতে আটক হয়। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী আদালত হতে জামিনে মুক্তি লাভ করে আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। ওই মামলায় গত ২২ জানুয়ারি রানা হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালতের বিচারক। এরপর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থাকতো রানা। র‌্যাব অবস্থান সনাক্ত করে রোববার ভোর রাতে তাকে গ্রেফতার করে।

র‌্যাব -৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

কলকাতায় আগুনে বাংলাদেশি সাংবাদিকের পরিবারসহ ৪ জন নিহত

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০),...

ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশ

ভূমিসেবার মান উন্নয়ন, নাগরিক ভোগান্তি কমানো এবং দালালমুক্ত ও জবাবদিহিমূলক ভূম...

স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোল আবেদন

মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স...

বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতায়: তথ্যমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা