ছবি: সংগৃহীত
সারাদেশ

কমলগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে কেটে নেওয়া গাছ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশন-এর রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেটে নেওয়া গাছের খণ্ডাংশ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশন এলাকার সড়কের পাশের সৌন্দর্যবর্ধনকারী গাছগুলো কেটে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, গাছগুলোর খণ্ডাংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের নজব আলীর ছেলে মহসিন মিয়ার বাড়িতে রাখা আছে। খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এলাকায় প্রায়ই বনাঞ্চলের গাছ চুরি হলেও বন বিভাগ তেমন গুরুত্ব দেয় না। এখন রাস্তার পাশের গাছও কেটে নেওয়া হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুমন আলী বলেন, “বৃহস্পতিবার রাতে গাছগুলো কেটে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বন বিভাগ উদ্ধার অভিযান চালালে আমি সহযোগিতা করি। ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার হয়েছে।”

এ বিষয়ে স্থানীয় পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, “আমার নির্বাচনী এলাকার রাস্তার পাশের ৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগ গাছ উদ্ধার করেছে। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার পাশ থেকে প্রায় ৯টি গাছ কেটে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন সরকারের শপথ কে পড়াবেন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে । দু...

নৌকার ঘাঁটি গোপালগঞ্জের ৩ আসনেই ধানের শীষের জয়

দীর্ঘ তিন দশক পর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় এবারের...

পটুয়াখালী-৪ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপির মোশাররফ

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বেসরকারি ফলাফলে উল্লেখযোগ্য ভোটের ব্যবধ...

নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলু বিজয়ী

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত...

সবার দায়িত্ব যেন সম্পন্নভাবে পালন করতে পারি: এ্যানি চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্র...

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ বা ১৭ ফেব্রুয়ারি: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬-১৭ ফেব্রুয়া...

হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ  

গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন...

 নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়ত...

কুষ্টিয়ার তিন আসনে হারজিত ভুলে পরস্পরকে মিষ্টি খাওয়ালেন বিএনপি-জামায়াত

কুষ্টিয়ার তিন আসনে হারজিত ভুলে বিএনপির জাকির হোসেন সরকার ও জামায়াতের আমির হাম...

কমলগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে কেটে নেওয়া গাছ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশন-এর রেলক্রসিং সংলগ্ন সড়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা