ছবি: আমার বাঙলা
সারাদেশ

দেড় যুগ পর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জয় পেয়েছে বিএনপি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দেড় যুগের বেশি সময় পর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জয় পেয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট পেয়ে নিজেদের এই রাজনৈতিক দুর্গ পুনরুদ্ধার করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-১ আসনের মোট ১৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রায় ৭০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপি, জামায়াতসহ মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এই আসনে বিএনপির শক্ত অবস্থানের ইতিহাস রয়েছে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আহসানুল হক মোল্লা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করে টানা তিনবার আসনটি ধরে রাখেন। ২০০৪ সালে তাঁর মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে তাঁর ছেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগের শাসনামলের দীর্ঘ সময়ে আসনটি বিএনপির হাতছাড়া ছিল।

ভোটগ্রহণ চলাকালে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। তবে বিকেলের দিকে কিছুটা কমে আসে ভোটার উপস্থিতি। সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

জয়ের প্রতিক্রিয়ায় রেজা আহমেদ বলেন, ‘আমি শুধু বিএনপির এমপি নই, আমি সবার এমপি। এ বিজয় দৌলতপুরের মানুষের বিজয়।’ সে সময় তিনি দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশ দেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত...

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত...

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান...

দাগনভূঞায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চু...

৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্...

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদুল ইসলাম ফাহিম (২০) ও তরিকুল...

রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতি...

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ কর...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ: আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের পাইপলাইনের লি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা