ছবি: আমার বাঙলা
সারাদেশ

সবার দায়িত্ব যেন সম্পন্নভাবে পালন করতে পারি: এ্যানি চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান-এর নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশকে গড়ব।দায়িত্ব নিয়ে সবার পাশে থাকব। আমরা মিলেমিশে দেশটি গড়ব। আগামী দিনে তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করবেন। সবার পাশে আছি এবং আমরা থাকব। এ প্রত্যাশাটুকু রইল দেশবাসীর প্রতি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর শহরের চকবাজার মসজিদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে এ্যানি চৌধুরী এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে অত্যন্ত সম্মান, শ্রদ্ধা এবং স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে সমাজে বসবাস করতে পারি। সুন্দর একটি পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারি। মুহূর্তে দায়িত্বটাও বেশি। সবার আমানত রক্ষা করে সম্পন্ন দায়িত্বটি যেন সঠিকভাবে পালন করতে পারি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকলের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন এ্যানি চৌধুরী।

এর আগে চকবাজার মসজিদে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার মেয়র হাসানুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ও জেলা ছাত্রদল নেতা জিদান চৌধুরীসহ প্রমুখ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত...

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত...

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান...

দাগনভূঞায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চু...

৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্...

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদুল ইসলাম ফাহিম (২০) ও তরিকুল...

রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতি...

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ কর...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ: আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের পাইপলাইনের লি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা