ছবি: সংগৃহীত
সারাদেশ

বেকি লেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বেকি লেক দেশে এখনো তেমন পরিচিত নয়। পাথারিয়ার ঐতিহ্যবাহী চা বাগানের মাঝখানে থাকা এ লেকটি যেন প্রকৃতির লুকিয়ে রাখা এক রত্ন।

চারদিকে সবুজে ঘেরা চা বাগান, পাখির কলতান, বানরের খেলা আর লেকজুড়ে ফুটে থাকা লাল–সাদা শাপলা—সব মিলিয়ে অপার্থিব এক দৃশ্যপট গড়ে তুলেছে বেকি লেককে। প্রায় ২৭ একরজুড়ে বিস্তৃত এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়তই পর্যটকদের আহ্বান জানায়।

শীতের শুরুতে এ লেকে আসে নানা প্রজাতির অতিথি পাখি। পাশাপাশি সারাবছরই দেখা মেলে বক, হাসপাখি, সারসসহ কিছু বিরল প্রজাতির পাখির আনাগোনা। পাখিপ্রেমীদের কাছে তাই এ লেকের আকর্ষণ আরও বেশি। আশপাশে চা শ্রমিকদের জীবনধারার বাস্তব চিত্রও দর্শনার্থীদের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে।

তবে এমন মনোরম সৌন্দর্যের লেকেও পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। পাথারিয়া চা বাগানের বাসিন্দা ও শ্রমিকরা জানান, “এই লেক অনেক পুরোনো। আগে শুধু আমরা যেতাম, এখন বাইরে থেকেও কেউ কেউ আসে। সরকার বা প্রশাসন নজর দিলে পর্যটক আরও বাড়বে।”

স্থানীয় এক যুবক বলেন, “এলাকায় অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু প্রচার–প্রসারের অভাবে খুব কম মানুষই জানে। বেকি লেককে ঘিরে উন্নয়ন হলে বড়লেখার নাম সারাদেশে ছড়িয়ে পড়বে।”

নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক শাহিদ নেওয়াজ বলেন, “বেকি লেককে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে তা আমাদের জন্য উপকারী হবে। এতে স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনি কর্মসংস্থানও বাড়বে।”

স্থানীয়রা মনে করেন, বেকি লেককে কেন্দ্র করে একটি সংরক্ষিত পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব। লেকের পাশেই নির্মিত হতে পারে দর্শন টাওয়ার, নৌকা ভ্রমণের ব্যবস্থা ও পর্যটকদের জন্য বিশ্রামাগার। স্থানীয় হস্তশিল্প, খাদ্যকেন্দ্র ও ছোট উদ্যোগ গড়ে উঠলে এ অঞ্চলের মানুষ সরাসরি অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। তরুণরা গাইড হিসেবে কাজ করে আয়ের পথও তৈরি করতে পারবেন।

বেকি লেক ঘিরে পর্যটন সম্ভাবনা তাই অনেক, যা বাস্তবায়ন হলে বড়লেখা এবং পার্শ্ববর্তী এলাকায় নতুন অর্থনৈতিক গতি সঞ্চার করবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাথে মতবিনিময়কালে দ্রুত স্থানীয় স...

পটুয়াখালীর এবিএম মোশারফ হোসেন-কে মন্ত্রী হিসেবে চান এলাকাবাসী

উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এখন শুধু একটি এলাকার সীমাবদ্ধ আলোচনা নয়; এটি জাতীয় অর্...

বাঁশখালীতে ধর্ষণ মামলার বাদীর আত্মহত্যা

বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্...

ফিরছেন না গণঅধিকারে, বিএনপিতে থাকার সিদ্ধান্ত রাশেদ খানের  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

চট্টগ্রামে বিপুল ফেন্সিডিল ও গাঁজা জব্দ

চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় মাদকবিরোধী অভিযানে এক কারবারিকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা