ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে হামলার মুখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীর বেড়িবাঁধ এলাকায় ওরশে যাওয়ার পথে হামলার শিকার হয়ে সাব্বির (২১) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামদাশ মুন্সির হাট খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম এলাকার মানাউল্লাহ চৌধুরী বাড়ির আবদুল মান্নানের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে সাব্বির ৮-১০ জন বন্ধুকে নিয়ে নৌকাযোগে মাদার্শা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হযরত আবদুল করিম শাহ (রা.)-এর বার্ষিক ওরশ শরীফে যোগ দিতে যাচ্ছিলেন। তাদের বহনকারী নৌকা রামদাশ মুন্সির হাট খেয়াঘাটে পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

হামলার মুখে নৌকায় থাকা কয়েকজন আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দেন। তাদের অধিকাংশ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির নিখোঁজ হন। তার সঙ্গে থাকা বন্ধু মারুফ জানান, হামলার সময় তিনিও নদীতে ঝাঁপ দিয়েছিলেন। অন্যরা উঠতে পারলেও সাব্বির আর উঠতে পারেননি।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, রামদাশ মুন্সির হাট নৌ পুলিশ ক্যাম্প এবং হাটহাজারী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। রবিবার দুপুর পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। জেলা ফায়ার সার্ভিস থেকে ছয় সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে সাব্বিরের চাচাতো ভাই মো. টিপু জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান থানা পুলিশ।

পুলিশ জানায়, নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যাসন্ন !

ইরানের ওপর কয়েক সপ্তাহ ধরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহি...

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিস...

চট্টগ্রামে হামলার মুখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীর বেড়িবাঁধ এলাকায় ওরশে যাওয়ার পথে হাম...

গণরায়ের দায়ভার: ত্রয়োদশ নির্বাচনের পর শাসন, নৈতিকতা ও প্রত্যাশার হিসাব

ডা.মু.মাহতাব হোসাইন মাজেদ: দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা, অনিশ্চয়তা ও স্থবিরতার পর...

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতে সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা যুবকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা