নোয়াখালী প্রতিনিধি
সারাদেশ

নোয়াখালীতে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় চলাচলের অনুপযোগী একটি জনগুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন তানভীর উদ্দিন রাজিব নামে এক বিএনপি নেতা।

সোমবার (১৩ অক্টোবর) দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুরসংলগ্ন আদর্শ গ্রাম সড়কের ১ হাজার মিটার সংস্কার কাজ শুরু করা হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আদর্শ গ্রামের সড়কটির বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদাময় হয়ে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়ে এলাকার কয়েক হাজার মানুষ। ভোগান্তি বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের। স্থানীয় এলাকাবাসী তাদের দুর্ভোগের কথা জানালে সড়কটি নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ শুরু করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন বলেন, এই সড়কটি মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় স্থানীয় লোকজন বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীবকে জানায়। এরপর তিনি নিজ আর্থায়নে সড়কটি সংস্কার করে দিচ্ছেন। এতে খুশি স্থানীয়রা।

নোয়াখালী বিএনপির সদস্য ও হাতিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, সড়কটি দীঘদিন যাবত অবহেলিত। সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। সেই দিক বিবেচনা করে এ উদ্যোগ। আশা করছি কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং এলাকার মানুষের জনদুর্ভোগ কমাতে কাজ করছি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে সংঘর্ষ : আহত ১১৮ পুলিশ, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা