গাইবান্ধা প্রতিনিধি
সারাদেশ

গাইবান্ধায় জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকার দণ্ডে জুতা ওড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনায় এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক জাতীয় পতাকার দণ্ডের রশিতে একটি জুতা ঝুলিয়ে ওপরে তুলছেন। পাশে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন যুবক এ দৃশ্য দেখে হাসাহাসি করছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

পুলিশ জানায়, ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে শনাক্ত করা হয়। পরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে মারুফ হাসান মিরাজকে আটক করা হয়। তিনি বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র।

এ ঘটনায় সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জাতীয় পতাকার প্রতি এমন অবমাননাকর আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।” তিনি সবাইকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ারও আহ্বান জানান।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় প্রতীকের প্রতি এমন অবমাননাকর আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি: ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, সার জব্দ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে এক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় পাকিস্তান...

আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, জাতীয় কবি কাজ...

সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁ সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে...

নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা