সারাদেশ

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসীর বিরুদ্ধে হত্যার হুমকি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে মোবাইলফোনে কল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় ফিরোজ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার আজিজ মাঝি বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী মানিক মিয়া ও তার ছোট ছেলে তারেক হোসেন এ অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে চেষ্টা করেও কানাডা প্রবাসী ফিরোজের বক্তব্য জানা যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিক মিয়ার স্ত্রী আমেনা বেগম ও বড় মেয়ে মাহিনুর বেগম। এদিকে হুমকির ঘটনায় তারেক সদর মডেল থানায় ফিরো বিরুদ্ধে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমার কোন জমি এখনো সন্তানদেরকে বন্টন করে দিইনি। আমার ভাই সাহাবুুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। পরে তা মীমাংসা হয়। সালিসি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৮ অক্টোবর) ওই জমি থেকে পুরনো একটি পুরনো ঘর সরিয়ে দিতে গেলে আমার ছেলে ফিরোজের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার এসে বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশ এনে আমাদেরকে হয়রানি করে। পরে ফিরোজ বিদেশ থেকে মুঠোফোনে কল দিয়ে আমাকেসহ ছোট ছেলে তারেককে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা এখন নিরপত্তাহীনতায় রয়েছি।

তারেক হোসেন বলেন, বুধবার রাতে ফিরোজের লোকজন তার ঘরের মালামালে আগুন দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার আত্মীয়-স্বজনদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে। আমাকেও হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনায় আমি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান জানান, হুমকির ঘটনায় তারেক একটি জিডি করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমি...

বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে...

যমুনায় দুই নদীবন্দর, ২০০ কিমির পথ কমে ১৬ কিমি

এক পাশে বগুড়ার সারিয়াকান্দি, অন্য পাশে জামালপুরের মাদারগঞ্জ। মাঝখানে যমুনা নদ...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা