সারাদেশ

পচে নষ্ট হচ্ছে হাজারো মেট্রিক টন আলু, লোকসানে কৃষক

রংপুর প্রতিনিধি

চলতি মৌসুমে রংপুর মহানগরীসহ এ অঞ্চলের পাঁচ জেলায় আলুর চাষ হয়েছে রেকর্ড পরিমাণ। তবে এবার দাম ভালো না পাওয়ায় লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়েছেন চাষিরা।

অন্যদিকে আলু বিদেশে রপ্তানির ব্যবস্থা না থাকায় ও আলু রাখার সংরক্ষণাগারের অভাবে কৃষকরা পড়েছেন চরম বিপাকে। ফলে রংপুর মহানগরীসহ জেলা ও এ অঞ্চলের পাঁচ জেলায় পচে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা।

রংপুর মহানগরীর তামপাট এলাকার মুসা মিয়া ও নুরুল ইসলামসহ কয়েকজন কৃষক বলেন, এবার আলু নিয়ে চরম বিপাকে পড়েছি। না পারছি ফেলে দিতে, না পারছি সংরক্ষণ করতে। কী করব বুঝতে পারছি না। দামও নেই। সরকার যদি বিদেশে পাঠানোর ব্যবস্থা করতো তাহলেও তারা কিছুটা হলেও উপকৃত হতেন।

কৃষি বিভাগ বলছে, চলতি বছর রংপুর অঞ্চলে ১ লাখ ১ হাজার ৫৭৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ৩২ লাখ ৩০ হাজার ৬৮২ মেট্রিক টন। এ বিভাগের কর্মকর্তারা আলু প্রসঙ্গে আশার কথা শোনাতে না পারলেও জানান রপ্তানির চেষ্টা চলছে।

সরেজমিনে জানা যায়, এ বছর বাম্পার ফলন হওয়ায় আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন রংপুরের কৃষকরা। হিমাগারে স্থান সংকুলান না হওয়ায় কৃষকের বাড়িতেই আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে।

হিমাগারে জায়গা না পাওয়ায় অনেকে ঘরেই আলু সংরক্ষণ করেছেন। ফলে যথাযথ নিয়মে আলু রাখতে না পারায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কৃষকের বাড়ির গোয়াল ঘর, উঠান, পুকুর পাড় সর্বত্রই আলুর স্তূপ। আলু দীর্ঘদিন থেকে পড়ে থাকার কারণে পচন ধরে ছড়াচ্ছে দুর্গন্ধ।

কৃষকরা জানান, টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত আলু এখন গলার কাটায় পরিণত হয়েছে। এর প্রতিকার কি? এমন অবস্থায় কৃষকদের কোনো আশার কথা শোনাতে না পারলেও বরাবরের মতো দায়সারা উত্তর কৃষি বিভাগের।

নাম প্রকাশ না করার স্বার্থে কৃষি বিভাগের কয়েকজন বলেন, আমরা কৃষকদের এবার আলু আবাদে নিরুৎসাহিত করেছিলাম কিন্তু তাদের থামাতে পারি নাই। কারণ গত বছর আলুতে বেশি লাভ হওয়ায় এবার সবাই আলু চাষে মনোযোগ দিয়েছিল, তাই এখন সবাই এর ফল ভোগ করছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, চলতি বছর রংপুর অঞ্চলে ১ লাখ ১ হাজার ৫৭৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আর উৎপাদন হয়েছে ৩২ লাখ ৩০ হাজার ৬৮২ মেট্রিক টন। সংরক্ষণাগারের অভাবে কৃষকরা কিছুটা বিপাকে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মনোনীত ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

নোবিপ্রবিতে ডিপিডিটির মেধাস্বত্ব সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

গাজীপুর মহানগর ডিবির কার্যকারিতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত সৌন্দর্যের দুই ‘লায়ন ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে আসাদ মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত দুটি &ls...

লাইফস্টাইল
বিনোদন
খেলা