ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

পরকীয়া প্রেমিকা খুনের দায়ে প্রেমিকের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলায় পরকীয়া প্রেম বিরোধে স্বামী পরিত্যক্তা নারীকে হত্যাকান্ডে জড়িত প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিত হাবিব মন্ডল সোনাতলা উপজেলার রাখালগাছি এলাকার মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মামলার সকল কার্যক্রম শেষে আসামির উপস্থিতিতে এ রায় দেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির। ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে সোনাতলা উপজেলায় খুন হন স্বামী পরিত্যক্তা জয়তারা বেগম। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাটের আজিবর রহমানের কন্যা।

বগুড়ার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পিএম তারিকুল ইসলাম সাচ্চু জানান, হত্যা মামলার রায়ের জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে দন্ডিত হাবিব মন্ডলকে আরও তিন মাসের কারাদন্ড ভোগ করতে হবে বলে বিচারক উল্লেখ করেছেন।

আইনজীবী জানান, দন্ডিত হাবিব মন্ডলের দুই স্ত্রী রয়েছে। তিনি ভিকটিম জয়তারা বেগমের সঙ্গে বিবাহ বহির্ভূত (পরকীয়া) সম্পর্কে জড়ান। ঘটনার দিন ভিকটিম জয়তারাকে সোনাতলা রেলওয়ে স্টেশনে ডেকে এনে বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই স্ত্রীর সঙ্গে ভিকটিমের ঝগড়া হয়। এরপর বাড়ি থেকে মাঠে গিয়ে তাদের বাকবিতন্ডার একপর্যায়ে জয়তারা বেগমকে গলাটিপে হত্যা করা হয়। লাশ মাঠে ফেলে পালিয়ে যায় খুনি হাবিব। ঘটনার দুইদিন পর ভিকটিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই দুলু বেপারি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশের অভিযানে খুনি হাবিব মন্ডল গ্রেপ্তারের পর হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা