ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

সীমান্তে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় অংশে আটক আলমগীর শেখ নামে এক বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১৮ মার্চ) শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেয়া হয়। বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। আলমগীর শেখ শিবগঞ্জ উপজেলার রামনাথপুরের আব্দুর রহমত শেখের ছেলে।

বিজিবি অধিনায়ক মো. মনির-উজ-জামান বলেন, সোমবার রাত সোয়া ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ৭/৯-এস পিলার সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতে চলে যান আলমগীর। এ সময় ভারতের ৭০০ গজ অভ্যন্তরে তাকে আটক করে বিএসএফের নিমতিতা ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিএসএফের কমাণ্ডারের সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, মঙ্গলবার বেলা ১১ টায় ওয়াহেদপুর সীমান্তে বিজিবি-বিএসএফর কোম্পানী কমাণ্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ সদস্যরা আলমগীরকে বিজিবির কাছে হস্তান্তর করেন। এ সময়র তার ব্যবহৃত মাছ ধরার জাল ও নৌকাটিও ফেরত দেয়া হয়। অনুপ্রবেশের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে বাংলাদেশের শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা