ছবি: ফেনী প্রতিনিধি
সারাদেশ

এফডিআর এর টাকা উঠাতে না পেরে  ব্যাংক কর্মকর্তাকে লাঞ্চিত

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের একাডেমি রোডের গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা করেছে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম। এসময় তাকে ব্যাংক কর্মকর্তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এফডিআরের টাকা উত্তোলন করতে যান জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম। চাহিদা অনুযায়ী সময়মতো টাকা না পাওয়ায় ওমর ফারুক নামে এক ব্যাংক কর্মকর্তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ ও শারিরীকভাবে লাঞ্ছিত করেন রিয়াদ।

ঘটনাস্থলের একটি ভিডিওতে শোনা যায়, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম গ্লোবাল ইসলামী ব্যাংক একাডেমি রোডস্থ উপশাখার জুনিয়র কর্মকর্তা ওমর ফারুককে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। একপর্যায়ে তিনি বলেন, ঈদের আগে টাকা দিবি, নাহয় হাত ঠ্যাং ভাঙি গুড়া করি হালামু। তুই পারলে আমার..... (অশ্লীল বাক্য) করিস।

ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, তাকে অত্যন্ত বিনয়ীভাবে শিগগিরই টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম। পরবর্তী প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরও নেওয়া হয়। হঠাৎ আমাকে উদ্দেশ্য করে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিষয়টি ঠিক হচ্ছে না বলার সঙ্গে সঙ্গেই তিনি আমার নাকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন। এর আগেও তিনি ব্যাংকে এলে সবসময় দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব খাটাতেন। চাকরি করতে এসে যদি এমন কিছুর শিকার হতে হয় তাহলে আর কিছু বলার থাকেনা।

গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছিল। তবে গ্রাহকের টাকা দেয়ার চেষ্টা চলছে। সোমবার এ ব্যক্তির সঞ্চয়ী হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তী এফডিআরের ৯ লাখ টাকা শিগগিরই দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে এক কর্মকর্তার ওপর হামলা করেছে। দলীয় প্রভাব খাটিয়ে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম বলেন, বেশ কয়েকমাস ধরে আমার জমাকৃত টাকার জন্য ব্যাংকে যাচ্ছিলাম। কিন্তু তারা টাকা দিতে না পেরে বারবার সময় নেন। বিষয়টি ইতোমধ্যে ব্যাংকের উচ্চ পর্যায়েও অবহিত করেছিলাম। পরবর্তীতে আজও টাকার জন্য গেলে কিছু কথা-কাটাকাটি হয়েছে। তবে মারধরের অভিযোগ সত্য নয়।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ যদি সংগঠনের নাম ব্যবহারের চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। জাতীয়তাবাদী রাজনীতিতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার রয়েছি।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ব্যাংক কর্মকর্তার ওপর হামলার বিষয়টি অবগত জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা