ছবি: সংগৃহীত
সারাদেশ

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ

রহিম আলী জাবেদ,ফেনী

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)–এর একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সীমান্ত এলাকায় সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে টহলদলটি অভিযান চালায়। এ সময় ২৭ কেজি ভারতীয় গাঁজা, ভারতীয় ব্লাউজ ও বিভিন্ন ধরনের বিস্কুট উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় থানা ও কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও পণ্যের অবৈধ পাচার রোধে ফেনী ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে বলে তারা জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কমে এসেছে, যা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা