সংগৃহিত
শিল্প ও সাহিত্য

খন্দকার আনোয়ারুল ইসলামের গ্রন্থ ‘নাট্যত্রয়ী’

নিজস্ব প্রতিবেদক: দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রবীন নাট্যজন খন্দকার আনোয়ারুল ইসলাম। বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশনের একজন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা। দীর্ঘদিন যুক্ত আছেন নাট্যাঙ্গানে।

অভিনয়, নির্দেশনায় নিজের মেধা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন অনেক আগেই। তবে অভিনয় ও নির্দেশনার পাশাপাশি তিনি একাধিক নাটক রচনা করে নাট্যকার হিসেবেও যথেষ্ঠ সুনাম অর্জন করেছেন। বলাই বাহুল্য যে তার প্রতিষ্ঠিত নাট্যদল সুষম নাট্য সম্প্রদায় প্রযোজিত বেশিরভাগ নাটকই তাঁর নিজের লেখা। বিশেষ করে ৯০ দশকের লেখা বহুল মঞ্চয়িত দর্শকপ্রিয়, ‘শহরে নতুন’ ‘গুণধর’ এবং ‘আহ্লাদীর জন্মোৎসব’ শিরোনামের তিনটি নাটক নিয়ে নাট্যগ্রন্থ ‘নাট্যত্রয়ী’ শিরোনামে গ্রন্থটি এবার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে।

গ্রন্থটি প্রকাশ করেছে নবযুগ প্রকাশনী। প্রকাশক অশোক রায় নন্দী। শুধু ‘নাট্যত্রয়ী’ নয় খন্দকার আনোয়ারুল ইসলামের লেখা প্রায় সব নাটকই কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে পিছিয়ে পড়া নারীদের স্বীয় মর্যাদা এগিয়ে আসার কথা বলা হয়েছে। নীতি নৈতিকতার অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও রুখে দাঁড়াবার আহ্বান তাঁর নাটকের মূল বিষয়বস্তু।

‘নাট্যত্রয়ী’ গ্রন্থের ‘শহরে নতুন’, ‘আহ্লাদীর জন্ম উৎসব’ ও ‘গুণধর’ নাটক তিনটি ছাড়াও মঞ্চের জন্য তিনি আরও যেসব নাটক লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো ‘ইতিহাস কথা বলে’, ‘প্ল্যাটফর্ম’, ‘চৌর্যবৃত্তির কর্মশালা’, ‘শেষ কথা’, ‘কে ময়নার খুনি’? ‘ও মৃগতৃষ্ণা’, ‘গয়না’, ‘নিখোঁজ মহাজনের সন্ধানে’, ‘সাধু সমাবেশ’, ‘হৃদয় খোঁড়া অনুভব-৭১’, ‘ভন্ড পীরের খন্ড চিত্র’ এবং ‘ইতিহাসের কলঙ্ক’।

তিনি নিজের লেখা প্রায় সব নাটকেই অভিনয় এবং নির্দেশনা দিয়েছেন। ‘নাট্যত্রয়ী’ গ্রন্থের তিনটি নাটক পাঠ করে পাঠকের যদি সামান্য ভালো লাগে এবং কোন দলের প্রয়োজনার ক্ষেত্রে সহায়ক হয় তবে লেখকের মেধা ও শ্রম স্বার্থক হবে বলে তিনি মনে করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা