সংগৃহীত
নারী

‘সুপারমম’ র‌্যাচেল কৌর

আমার বাঙলা ডেস্ক

কথায় আছে- সন্তানের জন্য মায়েরা পারেন না, এমন কোনো কাজ নেই। তাই বলে প্রতিদিন ৭০০ কিলোমিটার বিমানে ভ্রমণ করে অফিস করা আবার বাড়ি ফেরা! শুনতে অস্বাভাবিক হলেও এটিই সম্ভব করেছেন মালয়েশিয়ার ৪২ বছর বয়সী এক মা, র‌্যাচেল কৌর। নেটিজেনরা তাকে দিয়েছেন ‘সুপারমম’ তকমা।

ভোর চারটায় ঘুম থেকে উঠে সংসার গুছিয়ে বেরিয়ে পড়েন র‌্যাচেল কৌর, বিমানবন্দরে গিয়ে বিমানে ওঠেন অফিসের জন্য। অতঃপর কর্মদিবস শেষে সন্ধ্যা নাগাদ ফ্লাইটে করে ফিরে আসেন দুই সন্তানের কাছে, এটিই তার প্রতিদিনের রুটিন। কর্মজীবন ও পরিবার— দুটোই সামলানোর অসাধারণ ক্ষমতার জন্য তিনি ‘সুপার কমিউটার’ নামেও পরিচিতি পেয়েছেন।

র‌্যাচেল কৌর মালয়েশিয়ার বিমান কোম্পানি এয়ার এশিয়ার সহকারী অর্থ ব্যবস্থাপক, থাকেন পেনাংয়ে, কিন্তু কাজ করেন রাজধানী কুয়ালালামপুরে। শুরুর দিকে তিনি কাজের সুবিধার্থে কুয়ালালামপুরে বাসা ভাড়া নিয়ে সপ্তাহান্তে বাড়ি ফিরতেন। কিন্তু সন্তানদের থেকে দূরে থাকার কারণে কাজে ঠিকঠাক মন বসাতে পারছিলেন না। সন্তানদের প্রতিদিনের জীবন, স্কুলের কার্যক্রম এবং ছোট ছোট মুহূর্ত মনে করে র‌্যাচেল বেশ কষ্ট পেতেন। সন্তানদের বেড়ে ওঠার সুন্দর মুহূর্তগুলো হারাতে চাননি। তাই একটা সাহসী পদক্ষেপ নেন। সিদ্ধান্ত নেন, পরিবারের সঙ্গে থাকার জন্য প্রতিদিন বিমানে করে অফিসে যাতায়াত করবেন। সপ্তাহে পাঁচ দিন বিমানে যাতায়াতের খরচ নিশ্চয়ই আকাশছোঁয়া। আদতে তা নয়।

র‌্যাচেল জানান, আগের তুলনায় তার খরচ বরং অনেকটাই কমে গেছে। কুয়ালালামপুরে বাসা ভাড়া ও থাকা-খাওয়া বাবদ প্রতি মাসে ব্যয় করতেন ৪৭৪ ডলার বা দুই হাজার ১০৬ মালয়েশিয়ান রিঙ্গিত। আর এখন তার মাসিক খরচ কমে হয়েছে ৩১৬ ডলার বা ১ হাজার ৩৯৬ রিঙ্গিত।

যেখানে বেশির ভাগ মানুষ কর্মক্ষেত্রে পৌঁছানোর জন্য দীর্ঘ যানজট নিয়ে অভিযোগ করেন, সেখানে র‌্যাচেল দৈনিক ৭০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দেন এবং তিনি মনে করেন, সন্তানদের হাসিমুখের কাছে এটি কোনো কষ্টই নয়। এই রুটিন বজায় রাখতে শুধু শারীরিক সক্ষমতাই নয়, দরকার অসীম মানসিক শক্তির। র‌্যাচেলের জন্য এই যাত্রা ক্লান্তিকর হলেও মূল্যবান।

এক সাক্ষাৎকারে র‌্যাচেল বলেন, ‘আমার দুই সন্তান, একজন ১২ বছরের, আরেকজন ১১ বছর বয়সী। তারা বড় হচ্ছে, তাই একজন মা হিসেবে ওদের সঙ্গে আরো বেশি সময় থাকা দরকার। বিমানে নিয়মিত যাতায়াত করে প্রতিদিন বাড়ি ফিরে যেতে পারছি, রাতে ওদের সঙ্গে সময় কাটাতে পারছি, এমনকি শেষ মুহূর্তের বাড়ির কাজেও আমার সন্তানদের সাহায্য করতে পারছি।’

র‌্যাচেলের গল্প হাজারো কর্মজীবী মা-বাবার হৃদয়ে নাড়া দিয়েছে, যারা পেশা ও পরিবারের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে লড়াই করছেন। র্যাচেল দেখিয়েছেন, পেশাজীবন ও কাজ গুরুত্বপূর্ণ হলেও পরিবারের প্রতি ভালোবাসার কাছে তা মামুলি। তিনি প্রমাণ করেছেন, কঠিন হলেও ইচ্ছা থাকলে পেশা ও পরিবারকে সমানভাবে গুরুত্ব দেওয়া সম্ভব।

তার গল্প সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবাই পরিবারের প্রতি তার প্রতিশ্রুতি ও ত্যাগ দেখে অভিভূত। প্রত্যেক কর্মজীবী মা-বাবার কাছে তিনি এখন এক অনুপ্রেরণার নাম। র‌্যাচেল প্রমাণ করেছেন, দৃঢ়সংকল্প থাকলে ভালোবাসার কাছে কোনো দূরত্ব বাধা নয়। সূত্র: মিডিয়াম ডটকম।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা