বাণিজ্য

সরকারের শুধু ভুল না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সরকারের যেসব ভালো বিষয় রয়েছে সেগুলোকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘সরকারের শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে।’

চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সোমবার (৪ আগস্ট) সকালে এনবিআর ভবনে সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমার জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের নেতিবাচক আর ভুল বিষয়গুলোই দেখেন। শুধু দেখেন- এ নাই সে নাই, কিন্ত ভালো বিষয়গুলোর দিকেও নজর দেওয়া দরকার।’

সরকারের ভুল থাকতে পারে স্বীকার করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের ভুল যে নাই তা নয়, সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে সংশোধন করা যাবে।’ পাশাপশি এনবিআরের সুনাম যে আছে তা ধরে রাখার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, ‘ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এখন থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ইউনিটির (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা। এছাড়া সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকি...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল ও টানা ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব...

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সার...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়ার্ক পারমিট ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা