জাতীয়

যেখানেই হাত দিই সেখানেই লীগের দোসর পাই: উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রের টাকা খরচ করে আদর্শিক গুণ্ডাদের লালনপালন করেছেন হাসিনা। নিপীড়ন ও হত্যাযজ্ঞকে ন্যায্যতা দিয়েছে তারা। এই সিস্টেম এমনভাবে বানিয়েছে, যেখানেই হাত দিই সেখানেই আদর্শিক গুণ্ডা, সেখানেই লীগের দোসর পাই। হাসিনার ফ্যাসিবাদে লীগ কর্মীদের পাশাপাশি পুলিশের অংশ ছিল। শুধু প্রশাসন ও পুলিশযন্ত্র এ ফ্যাসিবাদের অংশ না, পুরো জাতিকে দূষিত করে রেখে গেছে। সামান্য সংস্কারে এটা বিলোপ হবে না। পাঠ্যবইয়ের মাধ্যমে শিশুদের প্রশিক্ষণ দিয়ে দূষিত জাতি/ফ্যাসিবাদী জাতি তৈরি করতে চেয়েছে। সেটা এ শিশুরাই ভেঙে দিয়েছে।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পিআইবিতে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘এক দল, এক দেশ, এক নেতা এ আদর্শ ধরে হাসিনা এগিয়েছেন। বাবার রেপ্লিকা ধরে হাসিনা দেশে নিপীড়ন চালিয়েছেন। মুজিব রক্ষীবাহিনী তৈরি করেছিলেন, সেই কাজ পুলিশকে রক্ষীবাহিনীতে রূপান্তর করে হাসিনা করেন। সেনাবাহিনীকে মুজিব দূষিত করতে না পারলেও হাসিনা করতে পেরেছেন। বাবার ভুল থেকে শিক্ষা নিয়ে হাসিনা বাকশাল নাম না দিয়ে পুরো প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে বাকশাল বানিয়েছেন।’

মাহফুজ আরো বলেন, ‘এ প্রজন্ম কয়েক মাস রাতে ঘুমাতে পারে নাই। এখনো যাতনার মধ্যে বসবাস করছে তরুণরা। স্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছে, দেশ আহত অবস্থায় আছে। আমরা লাঘবের চেষ্টা করেছি, কিন্তু পুরো সফল হইনি। বিচারের মাধ্যমে এটা লাঘব হবে।’

অভ্যুত্থান বিপ্লবে রূপান্তর না হলেও অভ্যুত্থান প্রক্রিয়া বিদ্যমান আছে উল্লেখ করে মাহফুজ বলেন, ‘মুজিবীয় হৃদয়ের দূষণ থেকে জাতি মুক্তি পেয়েছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শহীদদের স্পিরিট নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে। বিচার ও সংস্কারে দরকার আমূল পরিবর্তন, সেটা অল্প দিনে সম্ভব না। আবু সাঈদের ত্যাগ, স্পিরিট ধারণ করতে হবে। আমরা বিস্মৃতপরায়ণ জাতি, সহজেই ভুলে যাই। চাই না মানুষ বিজনেস ইউজুয়ালে ঢুকে পড়ুক। চাই এ ক্ষোভ জারি থাকুক। এ ক্ষোভ দেশ গঠনে ভূমিকা রাখবে।’

সংস্কার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিচার ও সংস্কার কাজ নিয়ে আমরা এগুচ্ছি। বিচার কাজ এগোচ্ছে, সংস্কার এগোচ্ছে। এ সরকারের মেয়াদে এমন একটা পর্যায়ে দেশকে রেখে যেতে চাই যাতে জনগণকে আশাহত না হতে হয়।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

ফুড পয়জনিং থেকে নিরাপদ থাকার উপায়

এই সময়ে ফুড পয়জনিং খুবই পরিচিত একটি সমস্যা, কারণ এই সময়ে উচ্চ আর্দ্রতা ও জলী...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা