সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৫০-৬০ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লেউইস্টন পুলিশ সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, বুধবার মেইনের লেউইস্টনে গণ গোলাগুলির ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং আরও ৫০-৬০ জন আহত হয়েছেন।

মেইন স্টেট পুলিশ এবং একজন কাউন্টি শেরিফ বলেন, বুধবার রাতে সেখানে একজন সক্রিয় বন্দুকধারী ছিল। কিন্তু বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মেইন অঙ্গরাজ্যের পুলিশ জানায়, লেউইস্টনে একজন বন্দুকধারী সক্রিয় রয়েছে। সেখানকার বাসিন্দাদের আমরা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে বাড়ির ভেতরে থাকুন। বর্তমানে একাধিক স্থানে কাজ করছে আইন প্রয়োগকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস সন্দেহভাজন এক ব্যক্তির ২ টি ছবি পোস্ট করেছে। সেখানে বলা হয়, এই ব্যক্তি পালিয়ে গেছে।

এক বিবৃতিতে লেউইস্টনের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার জানায়, তারা গোলাগুলির ঘটনায় হতাহত বহু মানুষকে সেবা দেওয়ার কাজ করছে। এছাড়া রোগীদের নিয়ে যাওয়ার জন্য এলাকার অন্য হাসপাতালগুলোর সাথে সমন্বয় করছে।

এদিকে লেউইস্টন পুলিশের একজন মুখপাত্রের বরাতে ৩ টি পৃথক ব্যবসা প্রতিষ্ঠানে বন্দুক হামলা হওয়ার খবর দিয়েছে দ্য সান জার্নাল। এগুলো হলো- স্পেয়ারটাইম রিক্রিয়েশন, স্কিমেনজিস বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ ও ওয়ালমার্টের একটি বিতরণ কেন্দ্র।

ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বন্দুক হামলার বিষয়ে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। এক বিবৃতিতে মেইন অঙ্গরাজ্যের গভর্নর জ্যানেট মিলস বলেন, তাকেও এ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, লেউইস্টন এলাকাটি অ্যান্ড্রোসকগিন কাউন্টির অংশ। মেইনের বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে এটি প্রায় ৩৫ মাইল (৫৬ কি.মি.) উত্তরে অবস্থিত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা