সংগৃহীত
আন্তর্জাতিক
ইসরায়েল সফর বাতিল

হামাস স্বাধীনতাকামী সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাস ইস্যুতে পশ্চিমাদের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা; যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।

বুধবার (২৫ অক্টোবর) আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানিয়েছেন তিনি। এ সময় তার আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এরদোয়ান।

তিনি আঙ্কারায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী। কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনও কিছুর জন্যই ঋণী নয়।’

তুরস্কের এই প্রেসিডেন্ট হামাসের যোদ্ধাদের প্রতি দাঁড়িয়ে সম্মান জানিয়ে বলেন, ‘হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। এটা মুজাহিদীনের একটি সংগঠন, যারা নিজেদের ভূমিকে রক্ষা করছে।’

গাজায় ‘অমানবিক’ যুদ্ধের কারণে ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করছেন বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, আমাদের ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, আমরা যাব না।

হামাস-ইসরায়েল যুদ্ধের বিষয়ে আলোচনা করতে বর্তমানে কাতার সফরে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে তিনি গাজায় ইসরায়েলের চলমান হামলাকে মানবতার বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানিকে পাশে নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাকান ফিদান বলেন, ‘শিশু, রোগী এবং বয়স্ক মানুষসহ আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর এমনকি স্কুল, হাসপাতাল ও মসজিদে হামলা চালানোর এই ঘটনা মানবতাবিরোধী অপরাধ।’সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা