ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫৭৯১

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ৫৭৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত আপডেটে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহত ৫৭৯১ জনের মধ্যে কেবল শিশুর সংখ্যাই ২৩৬০ জন। অর্থাৎ ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু। গতকাল একদিনেই ইসরায়েলের হামলায় গাজায় ৭০৪ জনের মৃত্যু হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

এ হামলার প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর টানা ১৭ দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে তারা।

হামাসের হামলার পর থেকে ইসরায়েলের বিমান হামলা থেকে বাদ যায়নি গাজার কোনো অবকাঠামো। গাজার বিভিন্ন মসজিদ, গির্জা ও বেসামরিক মানুষের বাড়িঘরসহ সব জায়গায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গত ৮ অক্টোবর থেকে হামলার পাশাপাশি গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করেছে ইসরায়েল। অবরোধের কারণে গাজায় খাদ্য, পানি ও জ্বালানির মতো অতি প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ বন্ধ রয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় ইসরায়েলের অবরোধ অব্যাহত থাকলে কয়েকদিন পর সেখানে মানবিক বিপর্যয় দেখা যেতে পারে।

এসব সংস্থার প্রচেষ্টায় ও বিভিন্ন দেশের চাপের কারণে বর্তমানে মিসরের রাফাহ সীমান্ত দিয়ে খবই স্বল্প পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করছে। সূত্র: দ্য গার্ডিয়ান

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা