সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এবার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। অ্যাম্বুলেন্সটিতে একিটি শিশুসহ ছয় জন ছিলেন।

বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটিতে চারজন ক্রু, একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কিনা আমরা নিশ্চিত করতে পারছি না।

প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এয়ার অ্যাম্বুলেন্সটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল।

ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কার জানান, এখনো কোনো প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয়নি। প্রাথমিকভাবে তারা শুধু প্রার্থনা করতে বলছেন।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ একটি প্লেন বিল্ডিংয়ে আছড়ে পড়ল এবং বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের কুণ্ডলি দেখা গেল।

ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্সটির টুকরো রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে।

এরইমধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরে একটি গ্রাউন্ড স্টপ ঘোষণা করেছে ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আরো নিরীহ প্রাণ হারাল। আমাদের উদ্ধারকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা