খেলা

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

ক্রীড়া ডেস্ক

ভেনেজুয়েলার বিপক্ষে তার জোড়া গোলেই লিওনেল মেসির আর্জেন্টিনা জিতেছে ৩-০ ব্যবধানে। মেসিকে ঘিরে বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে তৈরি হয় এক আবেগঘন দৃশ্যের। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আন্তোনেল্লা রোকুজ্জো।

স্লোভাকিয়ার কাছে হেরে শিষ্যদের কঠোর হুঁশিয়ারি জার্মানি কোচেরস্লোভাকিয়ার কাছে হেরে শিষ্যদের কঠোর হুঁশিয়ারি জার্মানি কোচের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ছিল ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ১৯৪তম আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে তার গোলসংখ্যা ১১৪টি। এদিন সন্তানদের হাত ধরে মাঠে নামেন মেসি।

গ্যালারির গর্জনে ভেসে যাচ্ছিল আকাশ, সমর্থকদের চোখেমুখে বিদায়ের আবেগ। জাতীয় সংগীতের সময় চোখের জল আটকাতে পারেননি ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার। কাঁদছিলেন অসংখ্য দর্শক-সমর্থকেরাও।

মিডিয়ায় রোকুজ্জো লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ, আমরা তার সাক্ষী। আমরা কতটা সৌভাগ্যবান, তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে!!! আমরা তোমাকে ভালোবাসি মেসি।’

খেলা শেষে আবেগঘন কণ্ঠে মেসি বলেছিলেন, ‘এটা খুব আবেগময় মুহূর্ত। এই মাঠে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আর্জেন্টিনায় আমাদের জনগণের সাথে খেলা সবসময়ই আনন্দের। আমরা বহু বছর ধরে একের পর এক ম্যাচ উপভোগ করে আসছি। আমি খুব খুশি। এখানে এভাবে শেষ করতে পারাটাই আমার স্বপ্ন ছিল। বার্সেলোনায় আমি বহু বছর ধরে ভালোবাসা পেয়েছি, স্বপ্ন ছিল আমার দেশের জনগনের থেকেও এটা পাব।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

নিরপেক্ষ রেফারিং চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যান...

৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে

টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ টিলার কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে। তবু ঝুঁকি...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

তুরস্ক সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তু...

গোল্ডেন বল জিতলেন রদ্রি!

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একটি গোলও নেই স্পেন অধিনায়ক রদ্রির, অ্যাসিস...

বিতর্ক ও রোমাঞ্চের উন্মাদনায় কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মাঠের লড়াইয়ে গল্প লেখা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের অসাধারণ বীরত্বগাথা, কঙ্...

দ্বিতীয় শিরোপা জয়ে স্পেনের ইতিহাস

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হা...

আমি দুঃখিত, তবে হৃদয় দিয়ে খেলেছি: মেসি

২০২২ সালের বিশ্বকাপ ট্রফির পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে মরিয়া ছিল আর...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা