খেলা

উত্তাল কাঠমান্ডুতে বাংলাদেশের অনুশীলন পণ্ড, ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া প্রতিবেদক

আগের দিনটা বলতে গেলে শুয়েবসেই পার করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। আজ বেলা তিনটায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুশীলন ছিল। কিন্তু জেন-জিদের বিক্ষোভের কারণে হোটেল থেকেই বের হতে পারেননি ফুটবলাররা। পরিস্থিতি অস্বাভাবিক দেখে অনুশীলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা তিনটায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি স্থগিত করা হয়েছে।

বিক্ষোভ-সহিংসতায় আজ কাঠমান্ডুতে ৯ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা বিক্ষোভ করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, জলকামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের এক ডিফেন্ডার নেপাল থেকে মুঠোফোনে বলেন, ‘আমাদের আজ বেলা তিনটায় অনুশীলনে যাওয়ার কথা। কিন্তু আড়াইটার দিকে হোটেলের লবিতে এসে জানতে পারি পরিস্থিতি ভালো নয়, বের হওয়া যাবে না। স্টেডিয়ামের আশপাশে নাকি শিক্ষার্থীরা অবরোধ করছে। তাই আর যাওয়া হয়নি।’

এমন পরিস্থিতিতে নেপালের বিপক্ষে আগামীকালের দ্বিতীয় ম্যাচ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামীকাল সন্ধ্যা পৌনে ছয়টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। দুই দলের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা