সংগৃহীত
বিনোদন

মমতাকে দেখে কেন হেসেছিলেন শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাসী হয়েছিলেন। মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসব্রত নিয়েছিলেন তিনি। পেয়েছিলেন মহামণ্ডলেশ্বর উপাধি। যদিও সেই উপাধির মেয়াদ ছিল মাত্র সাত দিন। কারণ বেশ কিছু হিন্দু সাধু এ নিয়ে প্রতিবাদ করায় তাকে তার পদ থেকে অপসারণ করা হয়।

এদিকে নব্বইয়ের দশকের আলোচিত সাহসী অভিনেত্রী মমতার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল ‘কর্ণ অর্জুন’। সেই সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সেই সিনেমার শুটিংয়ের সময় নাকি মমতাকে নিয়ে প্রবল মশকরা করেছিলেন দুই খান। সিনেমার একটি গানের কোরিওগ্রাফি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। মমতা এক সাক্ষাৎকারে বলেন, ‘কর্ণ অর্জুন’ সিনেমায় কোরিওগ্রাফার ছিলেন চিন্নি প্রকাশ। সালমান ও শাহরুখ দুজনেই শুটিংয়ে চলে গিয়েছিল। আমি একা বসে অপেক্ষা করছিলাম। আধ ঘণ্টা পর আমার দরজায় এসে কড়া নাড়েন চিন্নি প্রকাশের সহযোগী। তিনি এসে বললেন— কোরিওগ্রাফার ডাকছেন।

যাওয়ার সময়েই শাহরুখ-সালমানের সঙ্গে দেখা হয় মমতার। অভিনেত্রী বলেন, আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম, এমন সময় সালমান ও শাহরুখ আমার পাশ দিয়ে চলে গেল, আর আমাকে নিয়ে হাসাহাসি করছিল। তিনি বলেন, এ নিয়ে আমি কিছু বলিনি। তখন রাত ৮টা বাজে। গুরুজির কাছে গেলাম। তিনি বললেন— একটা নাচ আমাকে একাই করতে হবে। আমি তো আকাশ থেকে পড়ি।

মমতা কুলকার্নি বলেন, পরের দিন প্রথম শুটিং ছিল আমার দৃশ্যের। গাছের আড়াল থেকে শাহরুখ ও সালমান আমাকে দেখছিল। আবার ওরা হাসাহাসিও করছিল। আমার এক শটেই শুটিং হয়ে গিয়েছিল। কিন্তু পরে শাহরুখ ও সালমানকে পাঁচ হাজার লোকের সামনে বহুবার শট দিতে হয়েছিল। পরিচালক রেগে গিয়ে সেই দিন শুটিং বন্ধ করে দিয়েছিলেন।

তিনি বলেন, আমরা সবাই তার পর ছুটে যাই যে যার ঘরের দিকে। সেদিন আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল সালমান। সালমান খুবই দুষ্টু ধরনের ছিল। আমি খুবই সময়ানুবর্তিতার মধ্যে থাকতাম। সেই জন্যও আমাকে নিয়ে রসিকতা করত।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা