সংগৃহিত
শিক্ষা
ইউসিবি'র উপশাখায় হবে লেনদেন

বদলে গেল গবির ব্যাংক হিসাব

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) লেনদেন সংক্রান্ত ব্যাংক হিসাব পরিবর্তন করা হয়েছে৷ এখন থেকে গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের পরিবর্তে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি গবি উপশাখায় শিক্ষার্থীদের সেমিস্টার ফি সহ অন্যান্য লেনদেন করতে বলা হয়েছে।

এ মর্মে সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি মাসের ২৩ তারিখ হতে এ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গবি ক্যাম্পাসে ইউসিবি উপ-শাখার মাধ্যমে নগদে সেমিস্টার ফি জমার ব্যবস্থা করা হয়েছে।

অনলাইনে টাকা জমার ক্ষেত্রে ইউসিবি, সাভার শাখা, গণ বিশ্ববিদ্যালয় হিসাব নং-০৯১১৩০১০০০০০০১৫২ (এক্ষেত্রে শিক্ষার্থীর নাম, ইউনিক আইডি ও বিভাগের নাম ব্যাংক জমার স্লিপে লিখতে হবে) ব্যাংক জমার স্লিপ ও কনফার্মেশন মেসেজ শিক্ষার্থীরা নিজে সংরক্ষণ করবে, যা পরবর্তীতে হিসাব বিভাগ হতে অর্থ প্রাপ্তি রশিদ সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজন হবে। বিকাশ ও ইউপে'র মাধ্যমে সেমিস্টার ফি পরিশোধের ব্যবস্থা আছে।

এছাড়া গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড বিশ্ববিদ্যালয় সিডি-৩৭ হিসাবটি ট্রাষ্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ করা হয়েছে বলে জানা যায়। তাই এ হিসাবে সেমিস্টার ফি জমা না দেয়ার জন্য সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হয়।

প্রশাসনিক সূত্র অনুযায়ী জানা যায়, সর্বশেষ অডিটের নির্দেশক্রমে তফসিলভুক্ত ব্যাংক সমূহ ব্যতীত অন্য কোনো ব্যাংকে বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত কোনো লেনদেন করা যাবে যাবে না। সঙ্গত কারণেই এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় লেনদেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যেমে সম্পাদন হবে এবং গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের মাধ্যমে লেনদেন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন জানান, আমাদের প্রতিষ্ঠান ধীরে ধীরে আধুনিকায়নের দিকে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নকে গ্রহণ করতে হবে। নতুন লেনদেন মাধ্যমে শিক্ষার্থীরা কোন প্রকার ভোগান্তি ছাড়াই টাকা জমা দিতে পারবে। ভবিষ্যতে দেশের বাহিরে কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করতে গেলে খুব সহজে তারা ব্যাংক স্টেটমেন্ট নিতে পারবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের মাধ্যমে তাদের যাবতীয় লেনদেন সম্পন্ন করে আসছিলো প্রতিষ্ঠানটি। যেখানে সম্পূর্ণ ব্যবস্থা ছিল অফলাইনে। তবে নতুন লেনদেন ব্যবস্থায় অনলাইনেও সার্বিক সেবা গ্রহণ করা যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ 

দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ ন...

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যা¤...

দুর্ভোগে দুই ইউনিয়নবাসীর জনজীবনঃ

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার থেকে নলছিটি উপজেলার ভৈরব...

পশ্চিমবঙ্গে বিজেপি ২০৮ , তৃণমূল ৭৯

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৮ আস...

নীলফামারী তথ্য অফিসের উদ্যোগে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত

শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রমের অংশ হ...

ক্যানসার আক্রান্ত শিশু ফাহিমকে বাঁচাতে প্রয়োজন আরও ৬ লাখ টাকা

ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী শিশু ফাহিম আহমেদের চিকিৎসা অর্থের অভাব...

জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত...

উলিপুরে যুবক অপহরণের অভিযোগ, ৪ সপ্তাহেও সন্ধান নেই

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে...

’ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মার্কিন দাবি মিথ্যা’ : ইরান

ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে ইসলামিক প্রজাতন্ত্রটিকে &lsquo...

পশ্চিমবঙ্গে বিজেপি ২০৮ , তৃণমূল ৭৯

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৮ আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা