ছবি: সংগৃহীত
অপরাধ

ফেসবুকে পরিচয়, টাকা আদায়ে প্রেমিকার আপত্তিকর ভিডিও ছড়ালেন প্রেমিক; গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমিকার কাছ থেকে টাকা আদায়ের জন্য আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত যুবকের নাম সবুজ খান (৩৫)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৪, সিপিসি-২, সাভারের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুজ খান রংপুর জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে আসামির ফেসবুকে পরিচয় হয়। পরে মোবাইল ফোনে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারে অডিও-ভিডিও কলে আপত্তিকর আলাপ চালাতে থাকে সবুজ। ভিডিও কলের একপর্যায়ে কৌশলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করে সে।

পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে সবুজ। প্রথমে ৫০ হাজার টাকা এবং পরে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ধাপে আরও ১ লাখ ২০ হাজার টাকা আদায় করে। এরপর আবারও তিন লাখ ৩০ হাজার টাকা দাবি করে হুমকি দিতে থাকে।

কিছুদিন টাকা না পাওয়ায় ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও অনলাইনে ছড়িয়ে দেয় অভিযুক্ত প্রেমিক।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে ঢাকার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

অধস্তন আদালতে পোশাকবিধিতে নতুন নির্দেশনা

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শা...

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর

প্রথম ধাপে ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়ন হওয়ার পর চলতি অর্থাৎ ২০২৬-...

এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নিরাপত্তার ধারণা গুণগতভাব...

মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ, কি কথা হলো

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ...

সমান গোল, তবু গোল্ডেন বুটের লড়াইয়ে কেন মেসির ওপরে এমবাপ্পে

চলমান আসর নকআউট পর্বে প্রবেশের সঙ্গে সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইও জমে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা