অপরাধ

সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া আটক

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন সিনথিয়া ওরফে বিথিকে আটক করেছে র‌্যাব। গত সোমবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে বিথীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব ১১ এর সদস্যরা।

সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। জানা যায় বিথী তার পিতার সাথে পারিবারিক বিষয়ে সাক্ষাৎ করতে কারাগারে যান। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বলছেন, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৭ মে ভোরে সেনাবাহিনীর অভিযানে কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে। অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধারের কথা জানায় সেনাবাহিনী।

এ ঘটনায় ২৮ মে অস্ত্র আইনে একটি মামলা করেন হাতিরঝিল থানার এস আই আসাদুজ্জামান। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়। তারা সন্ত্রাসী বাহিনী সেভেন স্টার গ্রুপ পরিচালনা করতো।

মামলা বলা হয়, সুব্রত বাইন তৎকালীন সময়ে খুন-ডাকাতি সংঘটনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করেন। পরে তিনি ভারতে পালিয়ে যান। ৫ অগাস্টের পর সে দেশে প্রবেশ করে পুনরায় খুন, চাঁদাবাজি শুরু করে। তার সহযোগী আসামি এস এম শরীফের হাতিরঝিলের একটি বাড়িতে তারা নিয়মিত মিটিং করেন এবং সেখানে তাদের ব্যবহৃত অস্ত্র, গুলি অপরাধ সংগঠনের বিভিন্ন সরঞ্জামাদি রাখা আছে বলে তথ্য পায় পুলিশ। পরে হাতিরঝিল থানাধীন নতুন রাস্তা এলাকা হতে একইদিন বিকাল অনুমান ৩টার দিকে আসামি এম এ এস শরীফ ও আসামি মো. আরাফাত ইবনে নাসিরকে আটক করা হয়।

গত ১৩ জুলাই চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘা...

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশ...

উল্লাপাড়ায় ট্রাক - পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক...

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সরকারের বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক কারখানার মালিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে একটি সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরি...

নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের আবেদন

দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা