সংগৃহিত
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার শুরুর একাদশে লিওনেল মেসি থাকছেন না। তিনি খেলবেন বদলি হিসেবে। আর্জেন্টিনার ফুটবলে এমন দিন দেখা গিয়েছিল ২০২৩ সালের ১২ অক্টোবর। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে মেসি নেমেছিলেন বদলি হিসেবে। আগামীকাল ভোরে ইকুয়েডরের বিপক্ষে আরেকবার দেখা যাবে এমন কিছু। কোচ লিওনেল স্কালোনি নিজেই নিশ্চিত করেছেন এই খবর।

ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে কোচ স্কালোনি জানান, মেসিকে আগামীকাল দর্শকরা খেলতে দেখবেন। অবশ্য সে কিছু সময়ের জন্য মাঠে নামবে। আমাদের প্রত্যেক খেলোয়াড় কতক্ষণের জন্য মাঠে নেমে খেলতে পারছেন সেটা নিয়ে ভালোভাবে চিন্তা করতে হবে। তবে এমন কথার মাধ্যমে মেসিকে বদলি হিসেবেই দেখা যাবে তার নিশ্চয়তা দেননি স্কালোনি। যদিও শুরুর একাদশে থাকছেন না, সেটাই অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে লিওনেল মেসির মতোই শুরুর একাদশ মিস করতে পারেন এনজো ফার্নান্দেজ এবং নাহুয়েল মলিনা। দুজনেই ইনজুরি থেকে ফিরে আসার প্রক্রিয়ায় আছেন। শুরুর একাদশে জায়গা না মিললেও তাদের দেখা যেতে পারে বদলি হিসেবে। রিহ্যাবের শেষ পর্যায়ে থাকা এই দুজন কোপা আমেরিকায় ফিট হবেন কি না, তা যাচাই করতে চান স্কালোনি।

মলিনার পরিবর্তে গনজালো মন্তিয়েলকে দেখা যেতে পারে ইকুয়েডরের বিপক্ষে। আর এনজোর বদলে দেখা যেতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে। আর ক্লাবে কম সময় পাওয়া জিওভান্নি লো সেলসো বা হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখার সম্ভাবনাই বেশি।

গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ ফিরছেন তা একপ্রকার নিশ্চিত। ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ জুটি। ডানপ্রান্তে মন্তিয়েল আর বামে থাকবেন মার্কাস আকুনিয়া। মাঝমাঠে রদ্রিগো ডি পলের সঙ্গী হবেন লো সেলসো এবং পারেদেস।

আর মেসির অনুপস্থিতিতে আক্রমণের ডানপ্রান্তে থাকবেন অভিজ্ঞ ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। মাঝে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে। বিকল্প হিসেবে ডি মারিয়া খেলতে পারেন নাম্বার টেন রোলে। আর লাউতারো-আলভারেজ খেলবেন স্ট্রাইকিং জুটি হিসেবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, গনজালো মন্তিয়েল, মার্কাস আকুনিয়া, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ।

ম্যানেজার: লিওনেল স্কালোনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা