সংগৃহিত
খেলা

আমরাতো মায়ের দোয়া টিম

ক্রীড়া ডেস্ক: গত কিছুদিন ধরেই বাংলাদেশের পারফরম্যান্সের অবস্থা নাজুক। শান্ত-লিটনদের এমন বাজে পারফরম্যান্সের কারণে বিরক্ত ক্রিকেটভক্তরা। এ ছাড়া ক্রিকেটারদের কথায় কথায় দোয়া চাওয়ার রীতিতেও বিরক্ত অনেক সমর্থক। বাংলাদেশের ক্রিকেটাররা এমন ভাবে দোয়া চান, মনে হয় যেন দোয়াই পারবে দুর্দশা থেকে তাদের উত্তরণ ঘটাতে। বাংলাদেশ ক্রিকেট দল যেন পারফরম্যান্সে নয়, দোয়ায় ওপর ভর করে চলছে!

বুধবার পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমকর্মীরা সাকিবকে শুভকামনা জানাতেই সাকিব রসিকতা করে উত্তর দিয়েছেণ, ‘আমরাতো মায়ের দোয়া টিম হয়ে গেছি।’

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে পুরো দল। সেই অনুশীলনের এক ফাঁকেই গণমাধ্যমের সঙ্গে খুনসুটির একপর্যায়ে সাকিব বলেছেন, ‘এখনতো বলতে পারছি না যে, দোয়া করেন। আমরাতো মায়ের দোয়া টিম হয়ে গেছি। দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি (হাসি)।’

উত্তর শুনে সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। প্রায় সময়ই দেখা গেছে বিভিন্ন সময়ে অসহায় আত্মসমর্পণ করে সমর্থকদের কাছে দোয়া চাচ্ছেন ক্রিকেটাররা। কিছুদিন আগে শেখ মেহেদীর এক সাক্ষাৎকারে বারবার দোয়া চাওয়ার বিষয়টি নিয়ে ভক্ত-সমর্থকরা হাসা-ঠাট্টা করেছেন।

ফলে বাংলাদেশ দল নিয়ে কোন আলোচনা উঠলেই এখন ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ নিয়ে হাসি তামাশা হচ্ছে! বাংলাদেশ দলের মতো সাকিবের সময়টাও ভালো যাচ্ছে না। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও ভুগছেন বাঁহাতি অলরাউন্ডার। বিশ্বকাপে ভালো করতে হলে দ্রুত সাকিবের ফর্মে ফেরাটাও জরুরি।

এদিকে, লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। ইনজুরিতে শরিফুলের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। পাশাপাশি টপ অর্ডার লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারদের ব্যাটেও রান খরা চলছে। সবকিছু মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে জয়ের পথটা তৈরি করতে পারে কেবল বাংলাদেশের টপ অর্ডারদের ব্যাটিং!

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা