সংগৃহিত
খেলা

পারফরম্যান্স হতাশাজনক, শেষ জয় সাহস জোগাবে

ক্রীড়া ডেস্ক: আরেকটি বিশ্ব আসরে যখন খেলার অপেক্ষায় বাংলাদেশ, তখন অনেকটাই নির্ভার মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক থাকাকালীন বিশ্বকাপ এলেই ঘুম হারাম হয়ে যেত তার! এখন সেই দায়িত্বে নেই। তাই তো টিভির সামনে বসে দেখতে পারবেন সাকিব, শান্তদের পারফরম্যান্স। অনায়েসে দিতে পারবেন নিজের মূল্যায়ন।

তবে সাম্প্রতিক সময়ে তাদের যা পারফরম্যান্স…তাতে প্রত্যাশা একেবারেই কম সাবেক প্রধান নির্বাচকের। আশায় বুক বাঁধতে দোষ কোথায়? কোটি সমর্থকদের মতো মিনহাজুল আবেদীনও ভালো কিছুর অপেক্ষায়।

রোববার (২৬ মে) এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাম্প্রতিক সিরিজ নিয়ে কথা বলেছেন মিনহাজুল আবেদীন।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারকে কিভাবে দেখছেন?

মিনহাজুল আবেদীন নান্নু: প্রথম দুইটা ম্যাচ হারা কিন্তু হতাশাজনক। এই পারফরম্যান্সটা কিন্তু কেউ প্রত্যাশা করেনি। প্রথম ম্যাচটা হতে পারতো। কারণ, এমন একটা জায়গা খেলতে গেছি ’৯৬ এর পরে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে খেলিনি। এটা একটা কারণ হতে পারে খেলোয়াড়রা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচটা খুবই হতাশাজনক পারফরম্যান্স। কালকে ওভারকাম করেছে বিশ্বকাপের আগে আগামী ম্যাচগুলো ভালো খেলতে এই জয়টা সাহজ জোগাবে।

বিশ্বকাপের ঠিক আগে এমন হারকে কিভাকে দেখছেন?

মিনহাজুল আবেদীন নান্নু: টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ, ইমপ্যাক্টটা সঠিক জায়গায় করছেন কিনা এটা গুরুত্বপূর্ণ। সেই জায়গায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের কোথাও যদি একটু সমস্যা থাকে তাহলে ওভারকাম করা কঠিন। দলের যথেষ্ট অভিজ্ঞতা আছে, এরা এক-দেড় বছর অনেক ভালো ক্রিকেট খেলেছে টি-টোয়েন্টি সংস্করণে। আমি আশা করি খেলোয়াড়রা যদি সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে এই বিশ্বকাপে ভালো কিছু একটা দেখার অপেক্ষায় আছি।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়? এই ফলাফলই কি সেই প্রতিচ্ছবি?

মিনহাজুল আবেদীন নান্নু: টি-টোয়েন্টি সংস্করণে আমাদের যে স্ট্যান্ডার্ড এই জায়গায় আমরা কিন্তু অনেক পিছিয়ে। এটা কিন্তু মানতে হবে। দেখুন, বাইরের দেশে যে লিগগুলো হয় আমাদের কয়টা খেলোয়াড় খেলে। আমাদের নিচের সারির বা কাছাকাছি মানের দল আফগানিস্তানের ১১-১২ জন বেশিভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। ওদের অভিজ্ঞতাটা অনেক। আমরাও যাচ্ছি আস্তে আস্তে আমাদের মোস্তাফিজ এবারের আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে এবং আমাদের আরও যদি ৩-৪ জন খেলোয়াড় গড়ে ৩-৪ টা লিগ খেলতে পারে তাহলে এই সংস্করণে আমরাও শক্তিশালী হবো। তারপরও এই সংস্করণ নিয়ে আগাম কিছু বলতে পারবেন না। একটা দেশের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিকের মাঝে অনেক পার্থক্য আছে।

দল বদলের সুযোগ ছিল। পরিবর্তন আনার দেওয়ার ছিল কি না?

মিনহাজুল আবেদীন নান্নু: আমাদের যে ১৫ জনের স্কোয়াড দিয়েছে তারা বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। সুতরাং এখানে কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। এটা চিন্তা আনাও ঠিক না। কারণ, নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট আলোচনা করেই সম্ভাব্য সেরা সাইডটা দাঁড় করিয়েছে। এখন আমাদের সবারই উচিত সম্মিলিতভাবে.... যাতে সেরা পারফরম্যান্সটা বিশ্বকাপে দেখতে চাই।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষের পর বিশ্বকাপ নিয়ে আপনার প্রত্যাশা?

মিনহাজুল আবেদীন নান্নু: এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বলা কঠিন। যে দুটো ভেন্যুতে খেলবো সেখানে কিন্তু আমরা পা রাখিনি। অনুশীলন ম্যাচগুলো না দেখে আগাম বলাটা মুশকিল। উইকেটের কন্ডিশন কেমন হচ্ছে, আমাদের ছেলেরা কতটা তাড়াতাড়ি মানিয়ে নিতে পাচ্ছে। আপনার এটাও মাথায় রাখতে হবে ডালাসে প্রথম ম্যাচটা খেলবেন, তারপরের ম্যাচটা নিউ ইয়র্কে খেলবেন। কন্ডিশনের কিন্তু অনেক পার্থক্য। অনুশীলন ম্যাচগুলো হওয়ার পর আপনি বুঝতে পারবেন দলের ভারসাম্যটা। তখনই আপনি এখানে দাঁড়িয়ে প্রত্যাশার কথা বলতে পারবেন। আমি এখন দেখতে চাই বাংলাদেশ কেমন খেলছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা