সংগৃহিত
খেলা

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না কোহলি!

ক্রীড়া ডেস্ক: আগামী ১জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে এদিন মাঠে নামবে দুইদল। তাই বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রায় সবাই ম্যাচে থাকবেন। তবে এই ম্যাচে বিরাট কোহলির না খেলার সম্ভাবনাই বেশি।

ভারতের সংবাদমাধ্যমের খবর, কোহলি দেশটির ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাড়তি কয়েক দিন ছুটি নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভারত ছাড়বেন ৩০ মে সকালে। যার মানে, বিশ্বকাপের আগে ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে না–ও খেলতে পারেন কোহলি।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, ‘দলের সঙ্গে একটু দেরিতে যোগ দেওয়ার কথা কোহলি আমাদের আগেই জানিয়েছিল। এ কারণে বিসিসিআই তার ভিসার সাক্ষাৎকার দেরিতে রেখেছে। সে ৩০ মে সকালে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে। বিসিসিআই তার অনুরোধ মেনে নিয়েছে।’

তবে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোহলির প্রস্তুতি ম্যাচ মিস করা নিয়ে কিছু জানায়নি। এদিকে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভারত ছেড়েছেন সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, খলিল আহমেদ, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।

২০ দলের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের বিশ্বকাপ-অভিযান শুরু করবে ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ভারতের বিশ্বকাপ-অভিযান শুরু হবে তার দুই দিন আগে ৬ জুন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা